MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • টানা দেড়মাস! স্কুলগুলিতে বাড়ানো হচ্ছে গরমের ছুটি? নবান্নের নয়া আপডেট

টানা দেড়মাস! স্কুলগুলিতে বাড়ানো হচ্ছে গরমের ছুটি? নবান্নের নয়া আপডেট

২০২৬ সালে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি কি বাড়ানো হবে? মধ্যশিক্ষা পর্ষদের ঘোষিত মাত্র ৬ দিনের গ্রীষ্মাবকাশ নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ। তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা ও ছুটির তালিকা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদনটি পড়ুন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 10 2026, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

২০২৬ শিক্ষাবর্ষের জন্য পশ্চিমবঙ্গের স্কুলগুলির ছুটির তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তবে এই তালিকায় গরমের ছুটির বরাদ্দ সময় দেখে রীতিমতো হতবাক শিক্ষক মহল ও অভিভাবকরা। পর্ষদের ঘোষিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছে মাত্র ৬ দিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Getty

কিন্তু এই সংক্ষিপ্ত ছুটি কি আদেও বাস্তবসম্মত? আদৌ কি এই ছুটি বাড়বে? এই নিয়ে এখন তুঙ্গে জল্পনা। পর্ষদ প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত গ্রীষ্মাবকাশ ধার্য করা হয়েছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী বছরে মোট ৬৫ দিনের বেশি ছুটি দেওয়া সম্ভব নয়।

Related Articles

Related image1
Summer Vacation: আরও ২ দিন বেড়ে গেল গরমের ছুটি, ২০ জুন খুলছে রাজ্যের সব স্কুলগুলো
Related image2
Puja Vacation: ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! মমতার নির্দেশ পেয়েই পুজোর ছুটি ঘোষণা শিক্ষা দফতরের
38
Image Credit : stockPhoto

সাম্প্রতিক বছরগুলিতে সরকারিভাবে ঘোষিত বিভিন্ন উৎসবের ছুটির সংখ্যা বেড়ে যাওয়ায়, মোট ছুটির সীমা বজায় রাখতে গিয়েই কোপ পড়েছে গরমের ছুটিতে। পর্ষদের আধিকারিকদের যুক্তি, পরিস্থিতির প্রয়োজনে রাজ্য সরকার আলাদাভাবেও ছুটি ঘোষণা করে থাকে, তাই মডেল তালিকায় গ্রীষ্মাবকাশ সংক্ষিপ্ত রাখা হয়েছে।

48
Image Credit : social media

তবে এই সিদ্ধান্তকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। 'শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের' মতো শিক্ষক সংগঠনগুলি এই ৬ দিনের ছুটিকে 'অবাস্তব' বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, গত কয়েক বছরে মে মাসে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা যাচ্ছে। লু পরিস্থিতি এবং অসহ্য গরমে মাত্র ৬ দিন ছুটি দেওয়া কার্যত অসম্ভব।

58
Image Credit : Getty

শিক্ষক প্রতিনিধিদের দাবি, সরকার যেন পূর্বের ৮৫ দিনের ছুটির ব্যবস্থা ফিরিয়ে দেয়, যাতে আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী স্কুলগুলি ছুটি সমন্বয় করতে পারে।

68
Image Credit : twitter

আদৌ ছুটি বাড়বে কি না, সেই প্রশ্নের উত্তরে বিগত বছরগুলির অভিজ্ঞতার দিকে তাকালে দেখা যায়, আবহাওয়া পরিস্থিতির চাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অনেক সময় নির্ধারিত সময়ের আগে বা বেশি দিন ছুটি ঘোষণা করে থাকেন।

78
Image Credit : Asianet News

২০২৫ সালেও ১১ দিনের গ্রীষ্মাবকাশ থাকলেও তীব্র গরমের কারণে তা প্রায় এক মাস পর্যন্ত প্রলম্বিত হয়েছিল। তাই ২০২৬ সালেও যদি মে মাসে তাপপ্রবাহ অসহনীয় হয়ে ওঠে, তবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর যে এই ৬ দিনের ছুটি বাড়াতে বাধ্য হবে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

88
Image Credit : Asianet News

অন্যদিকে, গরমের ছুটি কমলেও পুজোর ছুটিতে কোনো কাটছাঁট করা হয়নি। ২০২৬ সালে ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত টানা ২৫ দিন পুজোর ছুটি ধার্য করেছে পর্ষদ। এখন দেখার বিষয়, আগামী বছরের তীব্র গরমের মোকাবিলায় পর্ষদ তার 'মডেল' তালিকা আঁকড়ে থাকে, নাকি পরিস্থিতির চাপে গরমের ছুটি বাড়ানোর পথে হাঁটে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image2
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image3
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image4
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image5
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Related Stories
Recommended image1
Summer Vacation: আরও ২ দিন বেড়ে গেল গরমের ছুটি, ২০ জুন খুলছে রাজ্যের সব স্কুলগুলো
Recommended image2
Puja Vacation: ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! মমতার নির্দেশ পেয়েই পুজোর ছুটি ঘোষণা শিক্ষা দফতরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved