MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'আপনারা অযোগ্যদের বাঁচাতে চাইছেন', SSCকে তুলোধনা করে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে সুপ্রিম কোর্ট

'আপনারা অযোগ্যদের বাঁচাতে চাইছেন', SSCকে তুলোধনা করে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে সুপ্রিম কোর্ট

SSC নিয়োগ দুর্নীতি মামলায় আবারও যোগ্য চাকরিপ্রার্থীদের পাশেই দাঁড়়াল সুপ্রিম যাদের৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই চাকরিহারা শিক্ষকদের নতুন করে পরীক্ষা প্রস্তুতির সময় রাজ্য সরকার চাইলে দিতে পারে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 21 2025, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
যোগ্য চাকরি প্রার্থীদের পাশে শীর্ষ কোর্ট
Image Credit : X/LiveLaw

যোগ্য চাকরি প্রার্থীদের পাশে শীর্ষ কোর্ট

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আবারও যোগ্য চাকরিপ্রার্থীদের পাশেই দাঁড়়াল সুপ্রিম কোর্ট। যোগ্য অর্থাৎ যে চাকরিপ্রার্থীদের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই চাকরিহারা শিক্ষকদের নতুন করে পরীক্ষা প্রস্তুতির সময় রাজ্য সরকার চাইলে দিতে পারে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য চাকরিপ্রার্থীদের সময়ে দিয়ে রাজ্য সরকার ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষা পিছিয়ে দিতে পারে। কারণ পরীক্ষা প্রস্তুতির জন্য যোগ্য চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে আবেদন জানিয়েছিল।

25
'সুপ্রিম' নির্দেশ
Image Credit : ANI

'সুপ্রিম' নির্দেশ

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিপ্রার্থীদে আবেদনার মামলাটি উঠেছিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছিল, রাজ্য সরকার যদি চায় তাহলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে। পাশাপাশি যোগ্য ও চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিলআপের জন্য অতিরিক্ত আরও সাত দিন সময় দিতেও বলেছে। বিচারপতিদের এই মন্তব্যে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে যোগ্য চাকরিপ্রার্থীরা।

Related Articles

Related image1
একদিনের চড়থাপ্পড় নিষ্ঠুরতা নয়! বধূনির্যাতনের মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ
Related image2
IRCTCতে টিকিট বুকিং-এর আগেই জানুন টিকিট বাতিলের জন্য ঠিক কত টাকা দিতে হবে
35
'যোগ্য'চাকরিপ্রার্থীদের আবেদন
Image Credit : FREEPIK

'যোগ্য'চাকরিপ্রার্থীদের আবেদন

যোগ্য চাকরিপ্রার্থীদের আবেদন ছিল প্রতিদিন স্কুলে তাদের যেতে হয়। সেই কারণে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে। তাই পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হোক।

দ্বিতীয় আবেদন ছিল ২০১৬ সালের নিয়ম অনুযায়ী স্নাতকস্তরে ৪৫ % নম্বর পেয়েছেই পরীক্ষায় বসা যেতে। এবারও তেমন ব্যবস্থা করা হোক। কারণ NCERT নিয়ম অনুযায়ী স্নাতক স্তরের ৫০ % নম্বর পেলে তবেই পরীক্ষায় বসা যাবে। সরকারের নয়া বিজ্ঞপ্তিতিতে সেই উল্লেখ রয়েছে. তাই প্রার্থীদের নম্বরের ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল।

45
কমিশনকে তুলোধনা
Image Credit : ANI

কমিশনকে তুলোধনা

এদিন সুপ্রিম কোর্ট কার্যত নির্বাচন কমিশনকে তুলোধনা করে। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলে, 'আপনারা যোগ্যদের অযোগ্যদের বাঁচাতে চাইছেন। এটা অত্যন্ত হতাশাজনক। আপনারা এখনও নিজেদের পছন্দের অযোগ্যগের চাকরিতে ঢোকাতে চাইছেন। এটা লজ্জাজনক। আমরা আগেই বলেছি কোনও ভাবেই অযোগ্যপ্রার্থীদের চাকরিতে বসতে দেওয়া হবে না। যারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াচ্ছে তাদের সকলকে পরীক্ষায় বসতে দিতে হবে।'

55
২০১৬র প্যানেল বাতিল
Image Credit : Asianet News

২০১৬র প্যানেল বাতিল

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পূর্বেই সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল। যার কারণে চাকরিহারা রাজ্যের ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী। যোগ্য চাকরিপ্রার্থীদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য সরকার যোগ্য ও অযোগ্যদের তালিকা না দেওয়াতেই সমস্যা তৈরি হচ্ছে যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
DA-নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের, কী মন্তব্য অধীর থেকে সুজনের
Recommended image2
Now Playing
মমতার সুপ্রিম সওয়ালে শুভেন্দুর জিজ্ঞাসা চিহ্ন! কাগজ দেখিয়ে কী প্রমাণ করলেন বিরোধী দলনেতা
Recommended image3
West Bengal Congress: শেষবার কবে রাজ্যে বিধানসভা ভোটে একা লড়েছিল কংগ্রেস
Recommended image4
Now Playing
Naushad Siddiqui: ‘ভাতাতেই সীমাবদ্ধ মমতার বাজেট!’ নওশাদ জিতলে কী করবেন? আজ সব খোলসা করলেন
Recommended image5
Now Playing
ইচ্ছা করে নামের বানান ঠিক করছে না মমতার সরকার, SIR নিয়ে অধীরের বোমা
Related Stories
Recommended image1
একদিনের চড়থাপ্পড় নিষ্ঠুরতা নয়! বধূনির্যাতনের মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ
Recommended image2
IRCTCতে টিকিট বুকিং-এর আগেই জানুন টিকিট বাতিলের জন্য ঠিক কত টাকা দিতে হবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved