MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আরজি.কর মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টেই মামলার যাবতীয় শুনানি চলবে

আরজি.কর মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টেই মামলার যাবতীয় শুনানি চলবে

Supreme Court On RG Kar Murder Case: একবছরেরও বেশি সময় ধরে চলা আরজি কর মামলা থেকে এবার সরে দাঁড়ালো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট থেকে মামলা স্থানান্তরিত হলো কলকাতা হাইকোর্টে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 18 2025, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আরজি কর মামলা থেকে সরল সুপ্রিম কোর্ট
Image Credit : ANI

আরজি কর মামলা থেকে সরল সুপ্রিম কোর্ট

এবার আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়াল সুপ্রিম কোর্ট। বুধবারই এই সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কলকাতা হাইকোর্টে ফেরত এলো আরজি কর মামলা
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টে ফেরত এলো আরজি কর মামলা

বুধবার সুপ্রিমকোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ আরজি কর মামলার সমস্ত নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে, নির্যাতিতার বাবা-মাকে এই মামলার স্টেটাস রিপোর্টের একটি প্রতিলিপিও দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে এবার থেকে আরজি করের পোস্ট গ্র্যাজুয়েট তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনায় আর কোনও মামলা শুনবে না দেশের শীর্ষ আদালত। 

Related Articles

Related image1
'যুবভারতীকাণ্ডে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৃণমূলের', কলকাতায় মেসির কনসার্ট বিতর্কে কটাক্ষ শমীকের
Related image2
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
35
 স্বতঃপ্রণোদিত মামলা ফেরত কলকাতা হাইকোর্টে
Image Credit : Social Media

স্বতঃপ্রণোদিত মামলা ফেরত কলকাতা হাইকোর্টে

গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। সেই সংক্রান্ত সমস্ত মামলা এবার হাইকোর্ট শুনবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করে চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। ওই ঘটনার পরের দিনই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তবে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্তকে প্রাথমিক ভাবে দোষী সাব্যস্ত করার পরেও শীর্ষ আদালত একাধিক আনুষঙ্গিক বিষয় নিয়ে নির্দেশ দিয়েছে।

45
কী ঘটেছিল সেইদিন?
Image Credit : Social Media

কী ঘটেছিল সেইদিন?

শুধু তাই নয়, চলতি বছরের ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা করে শিয়ালদহ আদালত। তাতে দোষী সাব্যস্ত হন সঞ্জয় রায়য়। ২০ জানুয়ারি তাঁর আজীবন কারাবাসের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। কিন্তু শিয়ালদহ আদালত রায় দেওয়ার আগে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। তারপরও সেই আবেদন শুনতে চাননি বিচারপতি। আর এবার আরজি কর সংক্রান্ত সব মামলা ফেরত চলে এলো কলকাতা হাইকোর্টে। 

55
নির্যাতিতার পরিবারের আর্জিতে সাড়া দিলো না আদালত!
Image Credit : Social Media

নির্যাতিতার পরিবারের আর্জিতে সাড়া দিলো না আদালত!

এদিকে আরজি কর কাণ্ডে দিন কয়েক আগে ফের বিচার ছিনিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছিলেন নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা। এমনকি অতি সম্প্রতি নবান্ন অভিযানেও পথে নেমেছিলেন তারা। তাতেও সুরাহা মেলেনি। সঞ্জয় রায় ছাডা় আরজিকর কাণ্ডে বাকিরা জেলের বাইরে। এমনকি সিবিআই তদন্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নিহত চিকিৎসক তরুণীর পরিবার। আর এবার কলকাতা হাইকোর্টে ফেরত চলে এলো আরজিকর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
তারাতলা গুদামকাণ্ড: কাদের জেরা করা হবে? ৪ জনকে গ্রেফতারের পরই জানাল কলকাতা পুলিশ
Recommended image2
Kolkata Police: তারাতলা কাণ্ডের তদন্তে নতুন মোড়, SIT গঠন করে দুর্নীতির চাঁই ভাঙতে তৎপর পুলিশ
Recommended image3
Lightning Safety Tips: মোবাইল চার্জ থেকে সাঁতার, বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না
Recommended image4
Taratala Collapse: তারাতলার গুদাম ভেঙে পড়ার দায় কার? বিদ্রোহী গোষ্ঠীকে জেরা করুন শুভেন্দু, দাবি সৌগতর
Recommended image5
WB New Election Commissioner: ভোটের আগেই রাজ্যে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ, কাকে নিয়োগ করল নবান্ন?
Related Stories
Recommended image1
'যুবভারতীকাণ্ডে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৃণমূলের', কলকাতায় মেসির কনসার্ট বিতর্কে কটাক্ষ শমীকের
Recommended image2
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved