Rajabazar Namaz Row: রাস্তায় নমাজ পাঠ নিয়ে রণক্ষেত্র রাজাবাজার। শুক্রবার নমাজ পাঠ নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন মুসলিম যুবকরা। পুলিশ কর্মীদের চ্য়ালেঞ্জ নিয়ে মুসলিম যুবকরা বলতে থাকেন, রাস্তাতেই তারা নমাজ পাঠ করবেন।

Rajabazar Namaz Row: রাস্তায় নমাজ পাঠ নিয়ে রণক্ষেত্র রাজাবাজার। শুক্রবার নমাজ পাঠ নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন মুসলিম যুবকরা। পুলিশ কর্মীদের চ্য়ালেঞ্জ নিয়ে মুসলিম যুবকরা বলতে থাকেন, রাস্তাতেই তারা নমাজ পাঠ করবেন। পুলিশ যতই বাধা দিতে তারা সেসব কথা শুনবে না। পুলিশ কর্মীরা জানান, কয়েকজন যুবক রীতিমত তেড়ে এসে বলতে থাকে, আমরা কিছু জানি না, মানব না। রাস্তাতেই তারা নমাজ পড়বে।" ধীরে ধীরে সেখানে বহু মুসলিম জমায়েত হতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আধাসেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ

এরপর ঘটনাস্থলে আধাসেনা মোতায়েন করা হয় এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে এই ইস্যুকে কেন্দ্র করে আরও বড় অশান্তির আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাস্তা আটকে নামাজ পড়া কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি ধর্মীয় স্থানে লাউড স্পিকারের শব্দ নিয়েও কড়া অবস্থানের কথা বলেন তিনি। রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণের পর আজই ছিল প্রথম শুক্রবার। 

রাস্তা আটকে নমাজে 'না'

রাস্তা আটকে নমাজ পাঠ করা নিয়ে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসজিদের ভিতরেই নমাজ পাঠ করার আবেদন জানান তিনি। সেইমত পুলিশ এদিন শুক্রবার রাজবাজারের রাস্তা আটকে নমাজ পড়তে বারণ করেন স্থানীয়দের। কিন্তু রাজাবাজারে এদিন মুসলিমদের একটা অংশ পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এরপরই মুসলিম অধ্যুষিত রাজা বাজারে মোতায়েন করা হয় আধা সেনা। পরিস্থিতি এখনও থমথমে। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন যুবককে সেখান থেকে সরিয়ে দেয়।

ঠিক কী ঘটে

প্রসঙ্গত, শুক্রবার জুম্মাবারের দিন হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ নামাজে অংশ নেন। সেই অনুযায়ী রাজাবাজার এলাকার বহু মানুষও নামাজ পাঠের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে রাস্তার উপর নামাজ আয়োজন ঘিরে আপত্তি তোলে পুলিশ। এরপরই পুলিশের ওপর চড়াও হওয়ার ছক কষা হয়ে বলে অভিযোগ।