MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'অস্ত্র মজুত' ইস্যুতে তুঙ্গে বন্দ্যোপাধ্যায় বনাম বোসের তরজা, থানায় পাল্টা নালিশ কল্যাণের

'অস্ত্র মজুত' ইস্যুতে তুঙ্গে বন্দ্যোপাধ্যায় বনাম বোসের তরজা, থানায় পাল্টা নালিশ কল্যাণের

Kalyan On CV Anand Bose: রাজ্য বনাম রাজভবন সঙ্ঘাত। তৃণমূল সাংসদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিবাদ চরমে। রাজভবনে অস্ত্র মজুত ইস্যুতে এবার পাল্টা বোসের বিরুদ্ধে থানায় নালিশ ঠুকলেন তৃণমূলের কল্যাণ। জানুন বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 20 2025, 10:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্যপালের বিরুদ্ধে থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Image Credit : Social Media

রাজ্যপালের বিরুদ্ধে থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কিছুতেই থামছে না সাংসদ বনাম রাজ্যপাল তরজা। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ জানিয়ে হেয়ার স্ট্রিট থানায় লিখিত তথ্য জমা দিলেন। অভিযোগ জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে দাবি, ১৫ নভেম্বর রাজভবন থেকে আয়োজিত এক প্রেস কনফারেন্সে রাজ্যপাল এমন মন্তব্য করেন যা বিদ্রোহ উসকে দিতে পারে। বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে প্রশ্রয় দিতে পারে। এবং পশ্চিমবঙ্গ সরকারের ও রাজ্যের ভাবমূর্তিকে আঘাত করতে পারে। কল্যাণের আরও অভিযোগ, যা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতার পরিপন্থী । আর এই বিষয়ে এবার রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা নালিশ ঠুকলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্যপালের বিরুদ্ধে কী অভিযোগ?
Image Credit : Social Media

রাজ্যপালের বিরুদ্ধে কী অভিযোগ?

ওই অভিযোগপত্রে বলা হয়েছে, ১৭ নভেম্বর এক টিভি সাক্ষাৎকারে রাজ্যপাল “মানব রক্তে রাজনৈতিক হোলি” বাক্যবন্ধ ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারেন এমন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ । উদ্ধৃত বক্তব্য ও প্রাসঙ্গিকতা অভিযোগপত্রে উদ্ধৃত হিসাবে রাজ্যপাল বলেন, “নির্বাচনের আগে শুধু হিংসা নয়, দুর্নীতিও সরাতে হবে... বাংলায় ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটে নয়,”—যা অভিযোগকারী পক্ষের মতে রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে বলে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

Related Articles

Related image1
এইমস-এ চাকরিতে সুবর্ণ সুযোগ দেশের বিভিন্ন প্রান্তে, জানুন আবেদনের শেষ তারিখ
Related image2
রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের
35
রাজ্যপালের মন্তব্যে বিতর্ক
Image Credit : Asianet News

রাজ্যপালের মন্তব্যে বিতর্ক

একই সঙ্গে “মানব রক্তে রাজনৈতিক হোলি” মন্তব্যকে হোলি/দোল উৎসব এবং হিন্দু ধর্মাচরণের অবমাননা বলে চিহ্নিত করা হয়েছে, যা অশান্তি উস্কে দিতে পারে বলে অভিযোগ পত্রে উল্লেখ আছে বলে জানা গিয়েছে ।আগের মন্তব্য নিয়েও অভিযোগে গত ৮ অক্টোবর রাজ্যপালের এক বিবৃতির প্রসঙ্গ টেনে বলা হয়েছে, তিনি রাজ্য পুলিশের একটি অংশকে দুর্নীতিগ্রস্ত, রাজনীতিকৃত ও অপরাধপ্রবণ বলেছেন।যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ এবং রাজনৈতিক অভিসন্ধির ইঙ্গিত বহন করে বলে দাবি করা হয়েছে ।

45
কল্যাণের পাল্টা দাবি কী?
Image Credit : Asianet News

কল্যাণের পাল্টা দাবি কী?

এছাড়াও গত বছর ২ জুলাই  এক মন্তব্যে “বাংলায় প্রায় প্রতিদিন হত্যা” ইত্যাদি বক্তব্য প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে �।আইনি ধারা ও করণীয়ের দাবিচিঠিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ধারা ১৭৩(১) অনুযায়ী তথ্য গৃহীত হওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩-এর আওতায় অপরাধের বিষয় উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয় । আর এই সমস্ত কিছু জানিয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চুঁচুড়ার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

55
থানায় নালিশ কল্যাণের
Image Credit : Asianet News

থানায় নালিশ কল্যাণের

অভিযোগকারী পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে “রাজনৈতিক নেতাদের ছদ্মবেশে থাকা অপরাধীদের” সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখার অনুরোধ করেছেন। সংযুক্ত লিংক ও প্রমাণের দাবিঅভিযোগ পত্রে ১৫ ও ১৭ নভেম্বর ২০২৫ এবং ৮ অক্টোবর ২০২৫-এ করা মন্তব্যের ইউটিউব লিংক সংযুক্ত করে সেই ভিডিওগুলিকে প্রাথমিক প্রমাণ হিসেবে উপস্থাপিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে । একই সঙ্গে বিষয়টি আইন অনুযায়ী গ্রহণ করে নথিভুক্ত তথ্যের কপি দ্রুত সরবরাহের অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image2
কোনও মেয়ে যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image3
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image4
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Recommended image5
Madrasa Closd: বেআইনি কিছুই চলবে না, ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশের পর কড়া বার্তা দিলীপ ঘোষের
Related Stories
Recommended image1
এইমস-এ চাকরিতে সুবর্ণ সুযোগ দেশের বিভিন্ন প্রান্তে, জানুন আবেদনের শেষ তারিখ
Recommended image2
রাজভবনে 'অস্ত্র মজুত' ইস্যুতে অব্যাহত কল্যাণ বনাম বোসের তরজা, থানায় অভিযোগ দায়ের রাজ্যপালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved