MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মেসির কনসার্ট ঘিরে যুবভারতীতে ফ্যানেদের তাণ্ডবলীলা! কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা

মেসির কনসার্ট ঘিরে যুবভারতীতে ফ্যানেদের তাণ্ডবলীলা! কলকাতা হাইকোর্টে দায়ের জোড়া মামলা

Cal HC On Messi Chaos: যুবভারতীতে মেসি তরজা। তাণ্ডব ফ্যানেদের। স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে দর্শকদের টাকা ফেরতের দাবি। এবার কলকাতা হাইকোর্টে গড়ালো মামলা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 15 2025, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মেসিকাণ্ডে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা
Image Credit : Asianet News

মেসিকাণ্ডে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা

গত শনিবার যুবভারতীতে ক্রীড়াঙ্গনে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির কনসার্টকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় এবার জোড়া মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। ঘটনায় দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে আরও একটি মামলা। দু'টি মামলা দায়েরেরই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত মামলাটির। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা
Image Credit : Getty

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা

সল্টলেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার ১৩ ডিসেম্বর মেসি কনসার্টের ঘটনা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আইনজীবী বিল্লদল ভট্টাচাৰ্য্য মামলা দায়েরের আবেদন করেন। ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি সুজয় পাল মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এখন দেখার কোন পথে গড়ায় এই মেসিকাণ্ডের জল। 

Related Articles

Related image1
এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হতেই আতঙ্কে বাংলাদেশিরা, সীমান্তে বাড়ছে ঘরে ফেরার ভিড়
Related image2
মার্কিন মুলুকে গিয়ে সন্তান প্রসবের ইচ্ছা! ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল ট্রাম্প সরকারের
36
সরকারি তরফে সিট গঠন
Image Credit : ANI

সরকারি তরফে সিট গঠন

সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার একটি সিট্ গঠন করেছে। সিটের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়কে। এছাড়াও কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী।

46
সিট্ গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলা
Image Credit : ANI

সিট্ গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলা

এদিকে সেই সিট গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েদের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

56
কলকাতাকে বদনাম করার অভিযোগ কুণাল ঘোষের
Image Credit : Getty

কলকাতাকে বদনাম করার অভিযোগ কুণাল ঘোষের

সল্টলেক স্টেডিয়ামে ফুটবল আইকন লিওনেল মেসির ইন্ডিয়া ট্যুর চলাকালীন বিশৃঙ্খলার পর, তৃণমূল নেতা কুণাল ঘোষ রবিবার প্রশ্ন তোলেন যে কলকাতাকে বদনাম করার জন্য এই হট্টগোল ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা এবং এর জন্য তদন্ত করা উচিত।

66
কুণালের রোষানলে গেরুয়া শিবির
Image Credit : Getty

কুণালের রোষানলে গেরুয়া শিবির

তিনি বলেন, "যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী আসার আগেই এটা ঘটেছে, কিন্তু মুখ্যমন্ত্রী এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এটা ব্যক্তিগতভাবে আয়োজকদের দোষ , কিন্তু ফুটবলপ্রেমীরা ভাঙচুর করেনি; যারা 'জয় শ্রী রাম' স্লোগান দিয়েছে তারাই এই কাজ করেছে। এর তদন্ত হবে... কিছু লোক পতাকা নিয়ে 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দিতে ভাঙচুর করছিল; এরা ফুটবলপ্রেমী হতে পারে না। তাই, এই দিকটিও খতিয়ে দেখা দরকার।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Speaker Rathindra Bose: সবাইকে চমকে দিয়ে রথীন্দ্রনাথ বসুকে কেন অধ্যক্ষ বাছলেন মুখ্যমন্ত্রী? আসল কারণ জানালেন শুভেন্দু
Recommended image2
মমতাকে দেখেই চোর চোর স্লোগান হাইকোর্টে.. বুলডোজার-রাজ থামানোর আর্জি নিয়ে আদালতে তৃণমূল নেত্রী
Recommended image3
Now Playing
Bhawanipur: শুভেন্দুর বিজয় মিছিল যখন মমতার বাড়ির সামনে দিয়ে যেতেই...কী হল দেখুন!
Recommended image4
Maa Canteen New Menu: মা ক্যান্টিনের ভোলবদল? অনেক হয়েছে ডিমভাত এবার একই দামে মিলবে মাছ-ভাত
Recommended image5
Ayushman Bharat: ১ জুন থেকে চালু আয়ুষ্মান ভারত, তাহলে স্বাস্থ্যসাথী কি বন্ধ হচ্ছে? বড় ঘোষণা
Related Stories
Recommended image1
এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হতেই আতঙ্কে বাংলাদেশিরা, সীমান্তে বাড়ছে ঘরে ফেরার ভিড়
Recommended image2
মার্কিন মুলুকে গিয়ে সন্তান প্রসবের ইচ্ছা! ভারতীয় পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল ট্রাম্প সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved