MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DVC-র ছাড়া জলেই বঙ্গে অসময়ে ফের দুর্যোগের আশঙ্কা, দলকে তৈরি থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

DVC-র ছাড়া জলেই বঙ্গে অসময়ে ফের দুর্যোগের আশঙ্কা, দলকে তৈরি থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee On DVC: ডিভিসি-র ছাড়া জলে উৎসবের মাঝে দক্ষিণবঙ্গের বেশকিছু অংশে  প্লাবনের আশঙ্কা। কালীঘাটে বসে রাতভর পরিস্থিতির তদারকি মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 04 2025, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
DVC কে তোপ মমতার
Image Credit : ANI

DVC-কে তোপ মমতার

উৎসবের মরশুম শেষ হতে না হতেই ডিভিসির ছাড়া জলে বানভাসি পরিস্থিতি বাংলার একাধিক অংশের। শুক্রবার দুপুরের পর সন্ধ্যায় এই পর্যন্ত কত জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন? সোশ্যাল মিডিয়ায় সেই পরিসংখ্যান তুলে ধরে ফের ডিভিসি-কে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কত হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি?
Image Credit : Getty

কত হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি?

মুখ্যমন্ত্রীর পোস্ট করা বার্তা থেকে জানা গিয়েছে যে, শুক্রবার সন্ধ্যাবেলা পর্যন্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যা নিয়ে রাজ্যের সর্বোচ্চ নেত্রী বলেন, ‘’উৎসবের মধ্যে মানুষের দুর্ভোগ আরও বাড়াতে ইচ্ছাকৃত ভাবে জল ছাড়ছে ডিভিসি।''

Related Articles

Related image1
নিম্নচাপ শক্তি হারালেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে, উইকএন্ডে কেমন থাকবে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Related image2
ডিভিসি'র জলে প্লাবনের আশঙ্কা! তড়িঘড়ি জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের
35
মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা
Image Credit : ANI

মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা

জানা গিয়েছে, ডিভিসি-র তরফে জল ছাড়ার পরিমাণ বাড়তেই শুক্রবার সন্ধ্যায় তড়িঘড়ি কালীঘাটে নিজের বাড়িতে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকেই পরিস্থিতি মোকাবিলার সকলকে তৈরি থাকার পরামর্শ দেন। এমনকি ইচ্ছাকৃত ভাবে এত পরিমাণ জল ছেড়ে ডিভিসি ম্যান মেড বিপর্যয় ডেকে আনছে বলেও তোপ দাগেন তিনি। 

45
মুখ্যমন্ত্রীকে পাল্টা বার্তা ডিভিসি-র
Image Credit : ANI

মুখ্যমন্ত্রীকে পাল্টা বার্তা ডিভিসি-র

যদিও মুখ্যমন্ত্রীর এই ইচ্ছাকৃত ভাবে জল ছাড়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ডিভিসি (DVC) কর্তৃপক্ষ। দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে স্পষ্ট ভাবে  জানানো হয়েছে যে, তারা ইচ্ছাকৃত ভাবে জল ছাড়ে না। জল ছাড়ার সময় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ উভয় রাজ্যের সরকারকে জানিয়েই তারপর জল ছাড়া হয়। 

55
প্রশাসনের তদারকি
Image Credit : ANI

প্রশাসনের তদারকি

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডিভিসি'র ছাড়া জলে প্লাবনের আশঙ্কায় তড়িঘড়ি জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এদিকে রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জন্য উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুর্যোগ বাড়ার আশঙ্কা। জেলা শাসকদের বন্যা পরিস্থিতি তৈরি হলে তৎক্ষণাৎ নবান্নে জানানোর নির্দেশ। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। ২০০মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি। ফলে আগাম সতর্ক থাকতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
পিঠেই সংসার, পিঠেই ভালোবাসা! প্রতিবন্ধী স্বামীকে পিঠে বয়ে শুভেন্দুর 'জনতা দরবারে' সুন্দরবনের বধূ
Recommended image2
Now Playing
Mamata Banerjee: মমতার ধর্নামঞ্চে পরাজিত প্রার্থীরা, মাত্র কয়েকজন সাংসদ, অনুপস্থিত বহু বিধায়ক! কী বার্তা পেল তৃণমূল?
Recommended image3
আইনি বিপাকে রচনা বন্দ্যোপাধ্যায়! RG Kar নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে থানায় লিখিত নালিশ
Recommended image4
Mamata Banerjee: "আমাকে আটকে রাখতে পারবে না" গৃহযুদ্ধের মাঝেই ধর্মতলায় দাঁড়িয়ে বিরাট দাবি মমতার
Recommended image5
Now Playing
Riju Dutta: আজই ভাঙছে তৃণমূল! হাতছাড়া হচ্ছে 'ঘাসফুল' প্রতীক, বিস্ফোরক ঋজু!
Related Stories
Recommended image1
নিম্নচাপ শক্তি হারালেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে, উইকএন্ডে কেমন থাকবে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Recommended image2
ডিভিসি'র জলে প্লাবনের আশঙ্কা! তড়িঘড়ি জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved