MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • প্রধানমন্ত্রীর হাত ধরেই কলকাতা মেট্রোর নয়া তিন রুটের উদ্বোধন, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

প্রধানমন্ত্রীর হাত ধরেই কলকাতা মেট্রোর নয়া তিন রুটের উদ্বোধন, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

Kolkata Metro News: ২২ অগাস্ট বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে কলকাতা মেট্রোর নয়া তিনটি রুটের। এবার সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 17 2025, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মেট্রোরেলের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ
Image Credit : Social Media

মেট্রোরেলের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

২২ অগাস্ট প্রধানমন্ত্রীর নতুন মেট্রো পরিষেবা উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গে মেট্রো ও রেল পরিষেবার উন্নয়নে কেন্দ্র বড় পদক্ষেপ নিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠি লিখে নতুন মেট্রো পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি  রেলমন্ত্রীর
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি রেলমন্ত্রীর

সূত্রের খবর, চিঠিতে রেলমন্ত্রী উল্লেখ করেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার কাজ চলছে। চলতি বাজেটে রাজ্যের জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ১০১টি রেল স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই ৯টি বিশ্বমানের ভাণ্ডে ভারত এক্সপ্রেস ও ২টি অমৃত ভারত ট্রেন চালু হয়েছে।

Related Articles

Related image1
নমোর হাত ধরে গতি পাবে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা, সিআরএস অনুমোদনে সবুজ সঙ্কেতের অপেক্ষা
Related image2
উইকএন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা, রইল হাওয়া বদলের বিরাট আপডেট
35
নমোর হাত ধরে নয়া মেট্রো রুটের উদ্বোধন
Image Credit : Getty

নমোর হাত ধরে নয়া মেট্রো রুটের উদ্বোধন

রেলমন্ত্রী জানান, আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো সেকশন, বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন এবং নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো সেকশনের উদ্বোধন করবেন। সেই দিন এই পরিষেবার সূচনা ও ট্রেনগুলির যাত্রা শুরুর অনুষ্ঠান হবে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী।

45
 নমোর সফরের আ্রগে মেট্রোরেলের চূড়ান্ত প্রস্তুতি
Image Credit : Asianet News

নমোর সফরের আ্রগে মেট্রোরেলের চূড়ান্ত প্রস্তুতি

অন্যদিকে, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ঢাকে কাঠি পড়ার আগেই কলকাতা ও শহরতলির মেট্রো যাত্রীদের জন্য রয়েছে দারুন একটা সুখবর। আগামী ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ইয়েলো রুটের মেট্রো পরিষেবার। সেই সঙ্গে উদ্বোধন হবে আরও তিনটি লাইনের মেট্রো। নমোর সফরের আ্রগে মেট্রোরেলের সমস্ত কাজ-খুঁটিনাটি খতিয়ে দেখতে শনিবার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট (জয়হিন্দ বিমানবন্দর) পর্যন্ত অংশের কাজ ঘুরে দেখলেন রেলের সেফটি কমিশনার।

55
সবুজ সঙ্কেতের অপেক্ষা
Image Credit : SOCIAL MEDIA

সবুজ সঙ্কেতের অপেক্ষা

এই বিষয়ে মেট্রোরেল সূত্রে খবর, শনিবার দমদম ক্যান্টনমেন্ট-বিমানবন্দর মেট্রো পরিষেবার কাজ খতিয়ে দেখেন রেলওয়ে নিরাপত্তা কমিশনার ও প্রতিনিধি দল। এছাডা়ও এনএফ সার্কেলের রেলওয়ে নিরাপত্তা কমিশনার সুমিত সিংহল হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো স্ট্রেচ পরিদর্শন করেন। এই পরিদর্শনে তিনি মেট্রোর সব সাব-সিস্টেম যেমন ট্র্যাক, ট্রেন, জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা ইত্যাদি খতিয়ে দেখেন, যা যাত্রী পরিষেবা চালুর আগে আবশ্যিক ধাপ। তিনি দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত ট্রলি পরিদর্শনও করেন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
নরেন্দ্র মোদী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Recommended image2
মমতাকে হারানোর নির্দেশ এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, বিস্ফোরক দাবি ঋতব্রতর
Recommended image3
Cyclone Arnab: সাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি তৈরি হবে? বাংলায় কতটা প্রভাব
Recommended image4
Nabanna Salary: পুজোর মাসে লক্ষ্মীলাভ সরকারি কর্মীদের! DA, বোনাসের সঙ্গে দু'বার বেতন অক্টোবরে
Recommended image5
RAIN: সপ্তাহ শেষে পুজোর বাজারের পরিকল্পনা রয়েছে? বাইরে যাওয়ার আগে দেখুন আবহাওয়ার রিপোর্ট
Related Stories
Recommended image1
নমোর হাত ধরে গতি পাবে ইয়েলো লাইন মেট্রো পরিষেবা, সিআরএস অনুমোদনে সবুজ সঙ্কেতের অপেক্ষা
Recommended image2
উইকএন্ডে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ একাধিক জেলা, রইল হাওয়া বদলের বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved