MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বদলে গেল বাংলার রাজভবনের নাম, নতুন নাম কী রাখলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস?

বদলে গেল বাংলার রাজভবনের নাম, নতুন নাম কী রাখলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস?

WB Raj bhavan News: বদলে গেলো বাংলার রাজভবনের নাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতিতে রাজভবনের নাম বদলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 30 2025, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বদলে গেলো রাজভবনের নাম
Image Credit : Asianet News

বদলে গেলো রাজভবনের নাম

পশ্চিমবঙ্গের রাজভবনের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হল। রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোসের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে কলকাতার রাজভবন সহ দার্জিলিং ও ফ্ল্যাগস্টাফ হাউসের নাম হবে ‘লোক ভবন’।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নতুন নাম কী দেওয়া হলো রাজভবনের?
Image Credit : ANI

নতুন নাম কী দেওয়া হলো রাজভবনের?

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৭ মার্চ ২০২৩ সালে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদি মুর্মু প্রতীকী চাবি হস্তান্তর করেছিলেন তৎকালীন রাজভবনের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপালের অনুরোধে এই পদক্ষেপকে মানুষের রাজভবনের এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং নামকরণ করা হয় ‘জনা রাজভবন’।

Related Articles

Related image1
পাকিস্তানের জেলে মৃত্যু ভারতীয় বাঙালি মৎস্যজীবীর, দেহ ফিরে পেতে উৎকন্ঠায় পরিবার
Related image2
'দিতোয়া'র দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন, ভারতীয়দের দেশে ফেরাতে এয়ার লিফটের ব্যবস্থা কেন্দ্রের
35
 ‘লোক ভবন’
Image Credit : ANI

‘লোক ভবন’

পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ৭/১০/২০২৫ নম্বর মেমো (পার্ট)-M&G অনুযায়ী, ২৫ নভেম্বর ২০২৫ তারিখে সিদ্ধান্ত নেওয়া হয় যে ‘রাজভবন’ নাম পরিবর্তন করে ‘লোক ভবন’ রাখা হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে যে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

45
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
Image Credit : Asianet News

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

সূত্রের খবর, রাজভবনের নাম পরিবর্তন করার নির্দেশ কয়েক দিন আগেই এসেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। গত ২৫ নভেম্বর নির্দেশ আসার পর শনিবার বাংলায় তা কার্যকর করা হয়। রাজ্যপালের দফতর সূত্রে দাবি, পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম পরিবর্তন করা হল। নিজে উদ্যোগী হয়ে রাজভবনের নাম বদলে ‘লোকভবন’ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ বার থেকে পশ্চিমবঙ্গের রাজভবনকে ওই নামেই চিহ্নিত করা হবে।

55
রাজ্যপালের বার্তা
Image Credit : ANI

রাজ্যপালের বার্তা

রাজভবনের নাম পরিবর্তন নিয়ে সমাজ মাধ্যমে একটি বার্তাও পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লেখেন যে- ‘’জনরাজভবন উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল জনগণের সেবায় সক্রিয় ভূমিকা পালন করা। প্রয়োজনে তাঁদের পাশে থাকা। রাজ্যে যখনই কোনও জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তা হিংসা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, জনরাজভবন ভুক্তভোগীদের কাছে পৌঁছেছে।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: পাঁচ জেলায় জারি হল কমলা সতর্কতা, জেনে নিন আজ দুর্যোগ কোন কোন জেলায়
Recommended image2
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image3
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image4
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image5
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Related Stories
Recommended image1
পাকিস্তানের জেলে মৃত্যু ভারতীয় বাঙালি মৎস্যজীবীর, দেহ ফিরে পেতে উৎকন্ঠায় পরিবার
Recommended image2
'দিতোয়া'র দাপটে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনজীবন, ভারতীয়দের দেশে ফেরাতে এয়ার লিফটের ব্যবস্থা কেন্দ্রের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved