MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • Bangladesh News
  • বিবাহবার্ষিকীর দিনই ফাঁসির সাজা ঘোষণা, জানেন শেখ হাসিনার স্বামী কে ছিলেন?

বিবাহবার্ষিকীর দিনই ফাঁসির সাজা ঘোষণা, জানেন শেখ হাসিনার স্বামী কে ছিলেন?

Sheikh Hasina Death Verdict News: নিজের বিবাহ বার্ষিকীর দিনেই মৃত্যুদণ্ডের সাজার রায়। জানেন শেখ হাসিনার স্বামী কে ছিলেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূ্র্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Nov 17 2025, 07:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিবাহ বার্ষিকীর দিনেই ফাঁসির সাজা হাসিনার
Image Credit : Asianet News

বিবাহ বার্ষিকীর দিনেই ফাঁসির সাজা হাসিনার

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনে যেন ১৭ নভেম্বর দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনটি তিনি কোনওভাবেই ভুলতে পারেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাঁর বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে বলে নয়, বরং এই দিনটি তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আজ থেকে ঠিক ৫৮ বছর আগে ১৭ নভেম্বরেই শেখ হাসিনার বিয়ে হয়েছিল বিশিষ্ট বাঙালি পদার্থবিদ এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে। আর আজ তাদের ৫৮তম বিবাহ বার্ষিকী। আর আজকের দিনেই হাসিনার ফাঁসির সাজা শোনাল বাংলাদেশ আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই রায় ঘোষণার অভিযোগ
Image Credit : Asianet News

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই রায় ঘোষণার অভিযোগ

বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হতেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। নেটনাগরিকদের একাংশের অভিযোগ, শেখ হাসিনাকে দোষী প্রমাণ করে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবেই ১৭ নভেম্বর তারিখটি ঠিক করা হয়েছে। কারণ, ২৩ অক্টোবর বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর রায় ঘোষণার প্রাথমিক তারিখ ঠিক করা হয়েছিল ১৪ নভেম্বর। কিন্তু ১৭ নভেম্বর হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই ইচ্ছাকৃত ভাবে ইউনূস সরকার এই রায় দিয়েছে। যার বিরোধিতা করেছেন শেখ হাসিনা নিজেই। 

Related Articles

Related image1
মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা! প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের
Related image2
অভিযোগ প্রমাণ না করেই হাসিনাকে ফাঁসির সাজা, ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুজিব কন্যা
35
কে ছিলেন শেখ হাসিনার স্বামী?
Image Credit : google

কে ছিলেন শেখ হাসিনার স্বামী?

বাংলাদেশের মুক্তিযোদ্ধা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা শেখ হাসিনার বিয়ে হয়েছিল ১৯৬৭ সালের ১৭ নভেম্বর। বিশিষ্ট বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে। ওয়াজেদ মিয়া পরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হন এবং পদার্থবিজ্ঞান ও রাজনীতি নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেন। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ বইও। শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার দুটি সন্তান—পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বর্তমান। তবে ২০০৯ সালের জানুয়ারি মাসে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক মাস পরই সেই বছরের মে মাসে এম এ ওয়াজেদ মিয়া প্রয়াত হন। 

45
কেন বাছা হলো ১৭ নভেম্বর?
Image Credit : Getty

কেন বাছা হলো ১৭ নভেম্বর?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় ঘোষণার জন্য নির্ধারিত প্রথম তারিখ ছিল ১৪ নভেম্বর। পরে তা পরিবর্তন করে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়। ফেসবুকে Dhaka Chronicles লিখেছে, “শেখ হাসিনার বিবাহবার্ষিকীর দিনেই ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিচ্ছে।” বাংলাদেশভিত্তিক দৈনিক দেশ রূপান্তর তাদের প্রতিবেদনে জানিয়েছে, রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর তারিখ বেছে নেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। পত্রিকাটি উল্লেখ করেছে, এ বিষয়ে জনমত ভিন্ন ভিন্ন—কেউ এটিকে নিছক কাকতালীয় বলছেন, আবার কেউ উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করছেন।

55
কার্যকর হলো হাসিনার মৃত্যুদণ্ড?
Image Credit : ANI

কার্যকর হলো হাসিনার মৃত্যুদণ্ড?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ে আদালতকক্ষ। বিচারপতি সকলেই শান্ত থাকতে অনুরোধ করেন। যদিও আগেই ছেলে সজীব ওয়াজেদ জয় এই আশঙ্কাই করেছিলেন। তিনি বলেছিলেন তাঁর মা হাসিনাকে সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড দিতে পারে বাংলাদেশ সরকার। তবে বর্তমানে শেখ হাসিনা ভারতে রয়েছেন। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রায় কার্যকর করতে পারবে না বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশ সরকার। অন্য অভিযুক্ত পুলিশ অফিসার আল - মামুন- কিছু ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
'রাফাল ধ্বংস করেছিল', পাকিস্তানি মিথ্যায় ভর করে চিনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ
Recommended image2
খুনের পর রাতভর বাড়িতেই! ফ্রিজ থেকে খেজুর-শসা খেয়ে স্নান, বাংলাদেশে ৪ খুনে চাঞ্চল্যকর তথ্য
Recommended image3
Bangaldesh Murder: বাংলাদেশের রংপুরে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক-সহ একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার
Recommended image4
Bangladesh: ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারেক ঘনিষ্ঠ মির্জা ফখরুলের বড় জয়
Recommended image5
Maitree Express: ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, কবে থেকে?
Related Stories
Recommended image1
মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা! প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের
Recommended image2
অভিযোগ প্রমাণ না করেই হাসিনাকে ফাঁসির সাজা, ইউনূস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুজিব কন্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved