MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ছুটি? বিশেষ বিজ্ঞপ্তি জারি নবান্নের

দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ছুটি? বিশেষ বিজ্ঞপ্তি জারি নবান্নের

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করল একটা অতিরিক্ত ছুটি। দুর্গাপুজোর আগেই এই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। দেখে নিন তারিখ।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 31 2025, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

ফের ছুটি পাবে রাজ্যের সরকারি কর্মীরা। ফের অতিরিক্ত ছুটির ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গে কর্মরত ব্যক্তিদের জন্য রইল দারুণ সুখবর। রবিবার ছাড়া সপ্তাহের মাঝামাঝি কোন ছুটি এলে তাদের আনন্দের সীমা থাকে না। রবিবারের সঙ্গে আরও কোন ছুটি মিলে গেলে তো কথাই নেই। লম্বা উইকেন্ড থাকলে তো আনন্দে আত্মহারা হয় সবাই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : stockPhoto

এই পরিস্থিতিতে ফের ছুটির ঘোষণা করল তৃণমূল সরকার। দুর্গাপুজোর ঠিক আগেই মিলবে এই অতিরিক্ত ছুটি। কবে পাবেন, কী কারণে ছুটি, তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে নবান্ন।

Related Articles

Related image1
School Holiday: অগাস্টে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, জারি হল নোটিশ
Related image2
School Holiday: ফের ১২ দিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলো, জেনে নিন কেন
35
Image Credit : Asianet News

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স এবং কলকাতার স্ট্যাম্প রাজস্ব সংগ্রহকারীরা ছুটি পাবেন না। আর মাত্র কয়েক মাস পরেই রয়েছে দুর্গাপুজো। টানা ছুটি থাকবে। তবে তার আগেই এই করমপুজো উপলক্ষে ছুটি পাওয়ার জেরে বেজায় খুশি সরকারি আধিকারিকরা।

45
Image Credit : iSTOCK

নবান্নের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস, স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উদ্যোগ এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এছাড়াও রাজ্যজুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের কর্মচারীরা ছুটি পাবেন। তবে কারা ছুটি পাবেন না সে বিষয়েও জানিয়েছে নবান্ন।

55
Image Credit : our own

অনেকেই ভাবছেন নিশ্চয়ই যে কী এই করম পুজো? আসলে কলকাতা বা শহরতলিতে এই পুজোর খুব বেশি চল নেই। মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায়। আপনি যদি এই সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে যান তাহলে করম পুজো কী এবং কেমন হয় তা দেখতে পাবেন। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
Recommended image2
Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে! দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা
Recommended image3
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image4
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image5
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Related Stories
Recommended image1
School Holiday: অগাস্টে টানা তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, জারি হল নোটিশ
Recommended image2
School Holiday: ফের ১২ দিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলো, জেনে নিন কেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved