MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC On OBC Candidates: ওবিসি চাকরি প্রার্থীদের জন্য নিয়মে বড় বদল স্কুল সার্ভিস কমিশনের, রইল বিরাট আপডেট

SSC On OBC Candidates: ওবিসি চাকরি প্রার্থীদের জন্য নিয়মে বড় বদল স্কুল সার্ভিস কমিশনের, রইল বিরাট আপডেট

WB SSC New Recruitment: এসএসসি-র নিয়োগ বিজ্ঞপ্তিতে বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। জেনারেলদের মতোই চাকরিতে আবেদন করতে হবে ওবিসি-দের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 25 2025, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় পদক্ষেপ
Image Credit : Asianet News

নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় পদক্ষেপ

২০১৬ সালের চাকরি বাতিল মামলায় চাকরি হারানো শিক্ষকদের নিয়ে বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন করল SSC। ওবিসি প্রার্থীদের জন্য  নয়া সিদ্ধান্ত কমিশনের।  

28
ওবিসি প্রার্থীদের জন্য নতুন নির্দেশ
Image Credit : Asianet News

ওবিসি প্রার্থীদের জন্য নতুন নির্দেশ

জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের তরফে ওবিসি প্রার্থীদের জন্য আলাদা করে কোনও ব্যবস্থা রাখা হয়নি। কারণ, যতদিন না ওবিসি মামলায় আদালত চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা  করছে ততদিন পর্যন্ত জেনারেলদের মতোই চাকরির ফর্ম পূরণ করতে হবে ওবিসিদের। 

Related Articles

Related image1
Mamata Banerjee: পদ্মাপাড়ের অরাজকতার মধ্যেই সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের হাইকমিশনার
Related image2
Hormuz Canal: হরমুজ প্রণালি বন্ধে ঊর্ধ্বমুখি তেলের দাম! ইরান-ইজরায়েল দ্বন্ধে দোটানায় ভারত
38
আদালতে ওবিসি মামলা
Image Credit : Asianet News

আদালতে ওবিসি মামলা

সরকারি সূত্রে খবর, ওববিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে চূড়ান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। যারফলে ওবিসি প্রার্থীরা এখনই তাদের আলাদা জাতি বলে ফর্মে উল্লেখ করতে পারবেন না। 

48
এসএসসি-র বিজ্ঞপ্তি
Image Credit : Asianet News

এসএসসি-র বিজ্ঞপ্তি

মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ সংক্রান্ত নিয়মাবলি স্পষ্ট করল স্কুল সার্ভিস কমিশন। কারণ, এসএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন চাকরির ফর্ম ফিলাপের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হচ্ছে ৫০০ টাকা। আপাতত ওই একই অঙ্কের টাকা OBC-প্রার্থীদের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছে এসএসসি। 

58
তফসিলি জাতি-জনজাতিদের জন্য পরীক্ষার ফি
Image Credit : ANI

তফসিলি জাতি-জনজাতিদের জন্য পরীক্ষার ফি

অন্যদিকে, তফসিলি জাতি ও জনজাতিদের জন্য এসএসসির চাকরির পরীক্ষার আবেদনপত্রের দাম ২০০ টাকা। এসএসসি জানিয়েছে, ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর এসএসসি ফের আবেদনপত্রের নতুন করে ‘উইন্ডো’ চালু করবে। ওবিসি প্রার্থীরা সেখানেই নিজেদের ক্যাটিগরি আপডেট করতে পারবেন। 

68
ওবিসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ
Image Credit : Asianet News

ওবিসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ওবিসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ জারি করেছে। সেখানে জানানো হয়েছে যে, ওবিসি মামলায় চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত  জেনারেল ক্য়াটাগরির প্রার্থীদের মতোই ৫০০ টাকা দিয়ে ফর্ম পূরণ করতে হবে তাঁদের।

78
নতুন ১৪০টি জনজাতিকে স্বীকৃতি
Image Credit : social media

নতুন ১৪০টি জনজাতিকে স্বীকৃতি

এদিকে রাজ্য সরকারের তরফে নতুন ১৪০টি জনজাতিকে  স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। রাজ্য় সরকারের এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। রাজ্যের সেই তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

88
ওবিসি নিয়ে রাজ্য সরকারের দাবি
Image Credit : ANI

ওবিসি নিয়ে রাজ্য সরকারের দাবি

এর আগে কলকাতা হাইকোর্টের তরফে ওবিসি মামলায় ২০১০ সালের পরে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্যের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, স্কুল-কলেজে ভর্তির প্রক্রিয়া।  মঙ্গলবার এই মামলায় কলকাতা হাইকোর্ট ফের অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেওয়ায় তড়িঘড়ি সিদ্ধান্ত বদল এসএসসি-র। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
বাংলার শিক্ষার হাল নিয়ে ঝাঁঝাল ভাষণ শমীক ভট্টাচার্যের, দেখুন কী বলছেন
Recommended image2
Left Leaders Switched to TMC: ঋতব্রত, প্রতীক উর থেকে উদয়ন গুহ, বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দাপুটে নেতারা
Recommended image3
Now Playing
যুবসাথীর টাকা তুলতে পাড়ায় ঢুকে কেস দিচ্ছে কলকাতা পুলিশ, অভিযোগ তুলে সরব বিজেপি কর্মী
Recommended image4
Anant Maharaj: 'বঙ্গবিভূষণ' পেলেন BJP-র অনন্ত মহারাজ, শুনে রাজ্য সভাপতি শমীক কী বললেন?
Recommended image5
SIR West Bengal: রাজ্যে এসআইআর-জট কাটানোর উদ্যোগ, বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি
Related Stories
Recommended image1
Mamata Banerjee: পদ্মাপাড়ের অরাজকতার মধ্যেই সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের হাইকমিশনার
Recommended image2
Hormuz Canal: হরমুজ প্রণালি বন্ধে ঊর্ধ্বমুখি তেলের দাম! ইরান-ইজরায়েল দ্বন্ধে দোটানায় ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved