MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি

প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি

WB SSC Result: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশের নবম ও দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ে ডাক পাওয়া যোগ্য প্রার্থীদের তালিকা। কারা ডাক পেলেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 13 2025, 08:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নতুন নিয়োগে সময়সীমা বৃদ্ধির আবেদন
Image Credit : Getty

নতুন নিয়োগে সময়সীমা বৃদ্ধির আবেদন

২০১৬ এসএসসি-এর ২৬ হাজারের প্যানেল দুর্নীতির কারণে বাতিল করার পাশাপাশি এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার নবম-দশমে শিক্ষক নিয়োগে আরও ৩ মাস এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি
Image Credit : ANI

সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি

এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে নবম-দশমের নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। যে সমস্ত যোগ্যরা নিয়োগ পাবেন না, তাঁদের বিষয়টি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখবে বলেও আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Related Articles

Related image1
২০২৫ সালে Google-এ সবচেয়ে বেশি 'সার্চ' করা হয়েছে ভারতের এই শহর, নাম জানলে চমকে উঠবেন
Related image2
ছোট-ছোট কয়েকটি ইঙ্গিত পেলেই বুঝতে পারবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার হ্যাক হয়েছে
35
সুপ্রিমকোর্টে কোন আবেদন জানাবে কমিশন?
Image Credit : Getty

সুপ্রিমকোর্টে কোন আবেদন জানাবে কমিশন?

চাকরিহারা যোগ্য শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং চাকরি করতে পারবেন বলেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন জানানোর পাশাপাশি যোগ্য চাকরিহারাদের যাতে ৩১ ডিসেম্বরের পরও স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই আবেদনও সুপ্রিমকোর্টে জানাবে কমিশন।

45
নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ
Image Credit : ANI

নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ

নির্ধারিত সময়ের আগেই নতুন নিয়োগ প্রক্রিয়ার নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল কমিশন। ৩০ হাজার ২১২ শুন্য পদের জন্য প্রায় ৪০ হাজার জনের তালিকা প্রকাশ করা হল। এরপর হবে নথি যাচাই প্রক্রিয়া। তারপর হবে ইন্টারভিউ। কতজন চাকরিহারা যোগ্য ইন্টারভিউয়ে ডাক পেলেন এবং কতজন পেলেন না, তা শনিবারের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

55
কারা চাকরি পেলেন?
Image Credit : Asianet News

কারা চাকরি পেলেন?

শুক্রবার রাতে এসএসসি-র তরফে প্রকাশ করা হয় নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা। জানা গিয়েছে, ইন্টারভিউয়ে ডাক পাওয়া যোগ্যদের তালিকায় নাম রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল। একাদশ-দ্বাদশের পরীক্ষায় কাট অফ মার্কসের জন্য ইন্টারভিউয়ে ডাক পাননি তিনি। তবে শনিবার এসএসসি-র তরফে প্রকাশিত নবম-দশমের ইন্টারভিউয়ের তালিকায় নাম রয়েছে তার। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল

Latest Videos
Recommended Stories
Recommended image1
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image2
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image3
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image4
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image5
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Related Stories
Recommended image1
২০২৫ সালে Google-এ সবচেয়ে বেশি 'সার্চ' করা হয়েছে ভারতের এই শহর, নাম জানলে চমকে উঠবেন
Recommended image2
ছোট-ছোট কয়েকটি ইঙ্গিত পেলেই বুঝতে পারবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার হ্যাক হয়েছে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved