MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Election: ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের

West Bengal Election: ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের

West Bengal Election 2026: বেজে গিয়েছে ভোটের দামামা। জোরকদমে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবিরই। এদিকে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই একের পর এক বিধিনিষেধ জারি করছে কমিশন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 25 2026, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি
Image Credit : X

ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি

ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নজরদারি, ১০ দফা বিধি জারি কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ পর্যবেক্ষকদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখতে এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

25
কী বলছে নির্বাচন কমিশন
Image Credit : ChatGPT

কী বলছে নির্বাচন কমিশন

কমিশন সূত্রে জানা গিয়েছে, সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্বে থাকবেন এই পর্যবেক্ষকেরা। বিশেষ করে স্পর্শকাতর ও অশান্তিপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।

Related Articles

Related image1
Dhupguri: বালি মাফিয়াদের দৌরাত্ম্যে চরম পরিণতি শিশুর, মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই রণক্ষেত্র ধূপগুড়ি
Related image2
West Bengal Weather: বেলা বাড়তেই ঊর্ধ্বমুখি তাপের পারদ, কালবৈশাখী-দুর্যোগের আশঙ্কা একাধিক জেলায়
35
নির্দেশিকায় কী বলা হয়েছে
Image Credit : Google

নির্দেশিকায় কী বলা হয়েছে

নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের আগে এলাকায় পরিদর্শন, বুথভিত্তিক প্রস্তুতি খতিয়ে দেখা এবং ভোটের দিন নিয়মিত নজরদারি চালাতে হবে। কোনও অভিযোগ বা অনিয়মের খবর পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের যাতে কোনওরকম ভয় বা প্রভাব ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্বও দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের।

45
আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক বার্তা
Image Credit : Asianet News

আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক বার্তা

কমিশন আরও জানিয়েছে, ভোট পরবর্তী পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক থাকতে হবে। ভোটগণনা পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি চালিয়ে যেতে হবে এবং প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠাতে হবে কমিশনের কাছে। নির্বাচন কমিশনের এই ১০ দফা বিধিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কমিশনের দাবি, সম্পূর্ণ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।

55
ভোটের আগে আন্তঃরাজ্য সীমান্ত বৈঠক নির্বাচন কমিশনে
Image Credit : Election Commission of India

ভোটের আগে আন্তঃরাজ্য সীমান্ত বৈঠক নির্বাচন কমিশনে

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আন্তঃরাজ্য সীমান্ত নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার গুরুত্বপূর্ণ আন্তঃরাজ্য সীমান্ত বৈঠক ডাকা হয় কমিশনের তরফে। অসম ও পশ্চিমবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলির শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ , স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব, আবগারি ও কর দফতরের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট নোডাল অফিসাররা। অসম ও পশ্চিমবঙ্গের সঙ্গে সংলগ্ন রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওডিশা, সিকিম এবং ত্রিপুরা। এই বৈঠকে মূলত সীমান্তবর্তী এলাকায় নজরদারি, অবৈধ পণ্য ও নগদের পাচার রুখতে পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swapna Barman Net Worth: কোটি টাকার গাড়ি, ব্য়াঙ্কে লাখ লাখ টাকা, কতটা ধনী সোনাজয়ী তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন
Recommended image2
Now Playing
AI ভিডিও করে ববি হাকিম কুমিরের কান্না কাঁদছে, পাল্টা আক্রমণ হুমায়ুন কবীরের
Recommended image3
Mamata Banerjee Education: মমতা কতদূর পড়াশোনা করেছেন? গুজবে কান না দিয়ে সঠিকটা জানুন
Recommended image4
Amit Shah: বাংলার মাটিতে বাবরি মসজিদ হতে দেব না! হুমায়ূন কবীর মমতার এজেন্ট: অমিত শাহ
Recommended image5
Now Playing
Rahul Gandhi: বাংলায় এসে মমতাকে ধুয়ে দিলেন রাহুল, দুর্নীতি থেকে সন্ত্রাস নিয়ে দিদিকে কটাক্ষ কংগ্রেস নেতার
Related Stories
Recommended image1
Dhupguri: বালি মাফিয়াদের দৌরাত্ম্যে চরম পরিণতি শিশুর, মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই রণক্ষেত্র ধূপগুড়ি
Recommended image2
West Bengal Weather: বেলা বাড়তেই ঊর্ধ্বমুখি তাপের পারদ, কালবৈশাখী-দুর্যোগের আশঙ্কা একাধিক জেলায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved