- Home
- West Bengal
- Kolkata
- Rain Alert: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে শুক্রবার থেকে আবহাওয়ার বড় বদল, ঝেঁপে বৃষ্টি কলকাতাতেও
Rain Alert: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে শুক্রবার থেকে আবহাওয়ার বড় বদল, ঝেঁপে বৃষ্টি কলকাতাতেও
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়ানোয় শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ভারী ও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। বিস্তারিত জানুন।

নিম্নচাপ শক্তি বাড়িয়ে বড় দুর্যোগের ইঙ্গিত
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও শক্তি বাড়িয়েছে, সঙ্গে জুড়েছে একটি ঘূর্ণাবর্তও। এই জোড়া ফলার প্রভাবেই রাজ্যজুড়ে বড়সড় দুর্যোগের আশঙ্কা করছে হাওয়া অফিস। কলকাতা-সহ গোটা বঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও আশঙ্কাজনক, সেখানে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পাহাড় ও তরাই-ডুয়ার্স এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
রথযাত্রার দিনেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি
বৃহস্পতিবার রথযাত্রার সকাল থেকেই কলকাতা-সহ প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যা আগামী দিনে আরও বাড়বে বলে পূর্বাভাস।
সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়-পূর্ব অবস্থা
আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি বৃহস্পতিবার সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগোবে
কলকাতাতেও ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা
শুধু জেলা নয়, খাস কলকাতাতেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, ফলে শহরবাসীকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০-৯৫ শতাংশ। ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
ঝাড়গ্রাম-পুরুলিয়া-বাঁকুড়ায় সবচেয়ে বেশি ঝুঁকি
শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের চার জেলায় দীর্ঘস্থায়ী দুর্যোগ
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে, শনিবার থেকে সেখানে দুর্যোগ আরও বাড়বে বলে সতর্কবার্তা।
সোমবার ফের দক্ষিণবঙ্গজুড়ে সতর্কতা
শনিবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও সোমবার ফের দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
সমুদ্রে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে বলে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

