- Home
- West Bengal
- Kolkata
- Mamata Banerjee: তৃণমূল ছাড়ার শেষ দিন ২১ জুলাই! বড় ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: তৃণমূল ছাড়ার শেষ দিন ২১ জুলাই! বড় ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মদন মিত্রর পর কোয়েল মল্লিক, মণীশ গুপ্তর পদত্যাগ— তৃণমূলে ভাঙনের ঢেউ অব্যাহত। এই আবহে দলত্যাগীদের ২১ জুলাইয়ের আগে সরে যাওয়ার বার্তা দিলেন মমতা, সঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষও।

একের পর এক দলত্যাগে চাপে তৃণমূল
বুধবার বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছিলেন মদন মিত্র, আর বৃহস্পতিবারই রাজ্যসভার সদস্যপদ ছেড়ে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিক। একই দিনে দলত্যাগের ঘোষণা করেছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্তও। তৃণমূল কংগ্রেসের দলত্যাগের হিড়িক পড়ে গেছে। কেউ বিজেপি শিবিরে যাওয়ার চেষ্টায় তো কেউ কালীঘাটপন্থীদের পাল্টা ঋতব্রতপন্থী হওয়ার চেষ্টায় রয়েছেন।

দলত্যাগীদের উদ্দেশে মমতার কড়া বার্তা
এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ইডি-সিবিআই বা বিজেপির চাপে যাঁদের দল ছাড়ার ইচ্ছে রয়েছে, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই চলে যান। ২১ জুলাই তৃণমূল কংগ্রেস শহিদ দিবস পালন করে। সেই দিনের আগে অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যেই ইচ্ছউুকদের দলত্যাগ করতে সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার
বিজেপির প্রতি ইঙ্গিত করে মমতা বলেন, ক্ষমতার জোরে দলের নাম বদলানো গেলেও তার ভাবনা বা লক্ষ্য বদলানো যায় না, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
‘থাকবেন তাঁরাই সোনার খনি’
দলত্যাগীদের পাল্টা জবাব দিয়ে মমতা বলেন, যাঁরা শেষ পর্যন্ত দলে থাকবেন তাঁরাই আসল সম্পদ, পাশাপাশি দাবি করেন, দল ছাড়া অনেকেই গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।
কেন্দ্রীয় সরকারকে নিশানা মমতার
দিল্লির বিজেপি সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে মমতা সোনম ওয়াংচুকের অনশন প্রসঙ্গ টেনে আনেন এবং কেন্দ্রের নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করেন। সোনম ওয়াংচুক টানা ১৯ দিন অনশন করছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তিনি।
শান্তিপূর্ণ শহিদ স্মরণের আর্জি
২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে শহিদ পরিবারদের ভয় দেখানো বা প্রলোভনের অভিযোগ তুলে মমতা প্রশাসনকে নিরপেক্ষ থাকার আর্জি জানান এবং আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে দিনটি পালনের বার্তা দেন।

