- Home
- West Bengal
- Kolkata
- Rain Alert: বিকেলেই নামবে স্বস্তির বৃষ্টি! ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কলকাতায়, জেনে নিন সময়
Rain Alert: বিকেলেই নামবে স্বস্তির বৃষ্টি! ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কলকাতায়, জেনে নিন সময়
Weather Kolkata:কলকাতা ও দক্ষিণবঙ্গে আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

আজ বিকেলে ঝড়বৃষ্টি
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দিনভর অস্বস্তি
শুক্রবার সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া ছিল। কাঠফাটা রোদ্দুর আর ব্যাপক আদ্রতা। যার কারণে অস্বস্তির মাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি দিতেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি।
মৌসুমী বায়ুর প্রভাব
করেলমে বর্ষা প্রবেশের আগামী পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে ছাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর ও উত্তরবঙ্গোপসাগরে পৌঁছে গেছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় ঝড়বৃষ্টি হতে পারে।
ঘূর্ণাবর্তের অবস্থান
অন্যদিকে একটি ঘূর্ণাবর্তেরও অবস্থান রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। যার কারণে ঝোড়়ো হাওয়া বৃদ্ধি পাবে।
উত্তাল হবে সমুদ্র
বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিকেল থেকেই বৃষ্টি
শুক্রবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে. ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০-৭৬ শতাংশ থাকায় অস্বস্তি বাড়বে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। বিকেলে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবারের আভহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। তবে রবিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। জুন মাসের প্রথম সপ্তাহে দাবদহের প্রকোপে ফের পড়তে পারে দক্ষিণবঙ্গ।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়। সঙ্গে তীব্র বৃষ্টির সম্ভাবনা। শনিবার বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলাতেই সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা।
রবিবার থেকে দার্জিলিং, কোচবিহার-সহ ৫ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ঝড়বৃষ্টির ক্রমশ কমতে থাকবে।
বর্ষা কবে?
বঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে? এখনও পর্যন্ত এর কোনও উত্তর নেই আলিপুর হাওয়া অফিসের কাছে। তবে নির্ধারিত সময়েই কেরলমে বর্ষা আসবে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

