MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DILIP Ghosh: ৫৩ লক্ষ টাকার লাক্সারি বাইকে সওয়ার দিলীপ ঘোষ, 'দাবাং' মেজাজে বিঁধলেন তৃণমূলকে

DILIP Ghosh: ৫৩ লক্ষ টাকার লাক্সারি বাইকে সওয়ার দিলীপ ঘোষ, 'দাবাং' মেজাজে বিঁধলেন তৃণমূলকে

DILIP GHOSH: ৫৩ লক্ষ টাকার বিলাসবহুল বাইকে চেপে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তাঁর ‘দাবাং’ স্টাইল ও রাজনৈতিক বার্তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। 

3 Min read
Author : Saborni Mitra
Published : May 29 2026, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দাবাং মেজাদে দিলীপ
Image Credit : Asianet News

দাবাং মেজাদে দিলীপ

কলকাতায় থাকলে নিয়মিত প্রাতঃভ্রমণে বার হল বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সেই পথে হেটেই গিয়েছিলেন ইকো পার্কে। তবে এদিন দিলীপ ঘোষকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বাইকে দিলীপ ঘোষ
Image Credit : Asianet News

বাইকে দিলীপ ঘোষ

এবার ৫৩ লক্ষ টাকার বাইক চালিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের সেই ছবি সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

Related Articles

Related image1
BJP Vs TMC: কুর্সি বদলাতেই অ্যাকশন! ২০ দিনে শ্রীঘরে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী থেকে কাউন্সিলররা
Related image2
Annapurna Bhandar: ১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি NRC! ৩০টা প্রশ্ন কেন? তৈরি হয়েছে বিতর্ক
310
ডোন্ট কেয়ার দিলীপ ঘোষ
Image Credit : Asianet News

ডোন্ট কেয়ার দিলীপ ঘোষ

এদিন মোটের ওপর ডোন্ট কেয়ার মেজাজেই ছিলেন দিলীপ ঘোষ। সাদা টিশার্ট আর সাদা শর্টসে ৫৩ লক্ষ টাকার বাইক চালালেন দাবাং মেজাজে। দিলীপ ঘোষ কোনও দিনই কারো পরোয়া করেন না। তিনি যেটা প্রাণ চায় সেটাই করেন। তাঁর এই আচরণের জন্যই তাঁর অনুগামীর সংখ্যাও

বেশি।

410
বাইকে সওয়াল দিলীপ ঘোষ
Image Credit : Asianet News

বাইকে সওয়াল দিলীপ ঘোষ

বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের ফাঁকেই তাঁর সাধ হয় বাইক চালানোর। যেমন ভাবা তেমন কাজ, ৫৩ লাখি বাইকে উঠে পড়েন তিনি। পিছনে একজনকে বসিয়ে নিজে বাইক চালিয়ে ঘোরেন ইকো পার্কের ভিতরে। এর আগেও দিলীপকে বাইক চালাতে দেখা গিয়েছিল। তবে এই বিলাসবহুল বাইকে দিলীপের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের

510
তৃণমূলকে নিশানা
Image Credit : Asianet News

তৃণমূলকে নিশানা

বিজেপি নেতা দিলীপ ঘোষ শুক্রবার বলেছেন যে তৃণমূল কংগ্রেস (TMC) "ভেঙে পড়ার দিকে এগোচ্ছে"। তাঁর অভিযোগ, এই দল কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে টাকা লুঠ করেছে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ অভিযোগ করেন যে তৃণমূলে "উপর থেকে নীচ পর্যন্ত" দুর্নীতি ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, সংগঠনটি ধীরে ধীরে ভেঙে পড়ছে। তাঁর আরও অভিযোগ, তৃণমূল নেতারা জনগণের প্রকল্পের টাকা আত্মসাৎ করে নিজেদের সম্পত্তি বাড়িয়েছেন।

610
তৃণমূল ভেঙে পড়ার মুখে
Image Credit : Asianet News

তৃণমূল ভেঙে পড়ার মুখে

তিনি বলেন, "তৃণমূলে উপর থেকে নীচ পর্যন্ত দুর্নীতি চলছে। ধাপে ধাপে পুরো সংগঠনটাই ভেঙে পড়ার মুখে... তৃণমূল নেতারা নিজেদের ভাগ্য ফিরিয়েছেন। এটা তাঁদের টাকা নয়; এটা গরিব মানুষের সম্পদ, যা কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্প থেকে লুঠ করা হয়েছে। তাঁদের বিচার হওয়া উচিত।"

710
জনমুখী প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ
Image Credit : ANI

জনমুখী প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ

লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পগুলির বিষয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, এই ধরনের সুবিধা পাওয়ার জন্য ভারতীয় নাগরিকত্ব থাকা আবশ্যক। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর কথা উল্লেখ করে তিনি বলেন, এই আইনটি বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের জন্য, যাঁরা এখনও নাগরিকত্ব পাননি।

দিলীপ ঘোষ বলেন, "শুধু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পই নয়। ভারত সরকার এবং রাজ্য সরকার নাগরিকদের যে কোনও সুবিধা দিক না কেন, তা পাওয়ার প্রথম শর্ত হল তাঁকে ভারতীয় নাগরিক হতে হবে। যাঁরা এখনও নাগরিকত্ব পাননি বা হারিয়েছেন—বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীরা—তাঁদের জন্য CAA রয়েছে।"

810
সরকারি প্রকল্পে নতুন করে নাম লেখানোর আহ্বান
Image Credit : Asianet News

সরকারি প্রকল্পে নতুন করে নাম লেখানোর আহ্বান

তিনি সাধারণ মানুষকে এই ধরনের সুবিধা পাওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করার আহ্বান জানান এবং বলেন যে অ-নাগরিকরা অন্যথায় সরকারি কল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত হবেন।

দিলীপ ঘোষ বলেন, "তাঁদের নাম নথিভুক্ত করা উচিত, তাহলেই তাঁরা সুবিধা পাবেন। তা না হলে, সমস্ত অ-নাগরিক সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং তাঁদের এই দেশ থেকে বের করে দেওয়া হবে; সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।"

910
লুঠের অভিযোগ
Image Credit : ANI

লুঠের অভিযোগ

তৃণমূল সরকারের আগের কাজের সমালোচনা করে দিলীপ ঘোষ অভিযোগ করেন, চাকরি বিক্রি, ঘুষ এবং লুঠপাটের সুবিধার জন্য বেশ কয়েকটি সংস্থাকে একাধিক ভাগে ভাগ করা হয়েছিল। তিনি দাবি করেন, এর সঙ্গে মন্ত্রী এবং তাঁদের সহযোগীরা জড়িত ছিলেন।

1010
মাদার ডেয়ারি নিয়ে অভিযোগ
Image Credit : ANI

মাদার ডেয়ারি নিয়ে অভিযোগ

দিলীপ ঘোষ অভিযোগ করেন, "আমি হরিণঘাটায় করুণ অবস্থা দেখেছি। মাদার ডেয়ারি, যা আগে প্রতিদিন ছয় লক্ষ লিটার দুধ উৎপাদন করত, এখন মাত্র ৩০,০০০ লিটার উৎপাদন করে। আর সেটাও লুঠ করার জন্য 'বাংলা ডেয়ারি' তৈরি করা হয়েছে। শুধুমাত্র চাকরি বিক্রি, ঘুষ আর লুঠপাটের জন্য একটা সংস্থাকে দুই বা তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা কারা করেছে? মন্ত্রীরা এবং তাঁদের সহযোগীরা করেছেন।"

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Safety: বিরিয়ানিতে দেওয়ালের রং! একাধিক অভিযোগে কলকাতার ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড
Recommended image2
Nabanna Puja Bonus: পুজোর আগেই ঢুকবে ২০% বোনাস! এই কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image3
Prafulla Chaki Exclusive: বাংলাদেশে সংরক্ষণ করা হোক প্রফুল্ল চাকীর জন্মভিটে, আর্জি পরিবারের
Recommended image4
Dilip On Puja Food: আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের
Recommended image5
DA Controversy: ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ নিয়ে ফয়সলা কি ১২ সেপ্টেম্বর? সরব সরকারি কর্মী সংগঠন
Related Stories
Recommended image1
BJP Vs TMC: কুর্সি বদলাতেই অ্যাকশন! ২০ দিনে শ্রীঘরে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী থেকে কাউন্সিলররা
Recommended image2
Annapurna Bhandar: ১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি NRC! ৩০টা প্রশ্ন কেন? তৈরি হয়েছে বিতর্ক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved