MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Waterlogging in Kolkata: প্রচণ্ড বৃষ্টির জেরে কলকাতার আনাচেকানাচে জমল জল, উত্তর থেকে দক্ষিণে সমস্যায় নিত্যযাত্রীরা

Waterlogging in Kolkata: প্রচণ্ড বৃষ্টির জেরে কলকাতার আনাচেকানাচে জমল জল, উত্তর থেকে দক্ষিণে সমস্যায় নিত্যযাত্রীরা

কলকাতার পার্ক স্ট্রিট, মাদুরদহ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকা, কালিন্দী যশোর রোড, উলটোডাঙ্গা মুচিপাড়া অঞ্চল, বাঙ্গুর এভিনিউ, বেলেঘাটা অঞ্চল, ফুলবাগান সহ বহু এলাকা রাতভর বৃষ্টির দাপটে জলে থইথই।  

2 Min read
Author : Sahely Sen
| Updated : Aug 02 2023, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

রাতভর বৃষ্টির দাপটে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক এলাকা। তার সঙ্গে সমগ্র শহর ও শহরতলি জুড়ে ঘন মেঘে ঢেকেছে আকাশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

কলকাতার আনাচেকানাচে জল জমে নাকানিচোবানি খেতে হচ্ছে নিত্যযাত্রীদের। এলাকার বাসিন্দাদের অবস্থাও সঙ্গীন। নিচু এলাকাগুলিতে অনেক বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে।

37
Image Credit : Getty

উত্তর ও দক্ষিণ, উভয় প্রান্তেই বুধবার ভোররাত থেকে জলমগ্নতার ছবি। জল জমেছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া, রুবি, আনন্দপুর, মুকুন্দপুর, হরিদেবপুর, বেহালা ও পাটুলির একাধিক অংশে। কোথাও এক কোমর, আবার কোথাও এক হাঁটু, জল ঠেলে ঠেলেই এগোচ্ছেন পথ চলতি জনতা।

47
Image Credit : Getty

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভেও বুধবার সকালে জল জমে থাকতে দেখা গেছে।

57
Image Credit : Getty

কলকাতার পার্ক স্ট্রিট, মাদুরদহ, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকা, কালিন্দী যশোর রোড, উলটোডাঙ্গা মুচিপাড়া অঞ্চল, বাঙ্গুর এভিনিউ, বেলেঘাটা অঞ্চল, ফুলবাগান সহ বহু এলাকা রাতভর বৃষ্টির দাপটে জলে থইথই।

67
Image Credit : Getty

কসবা, তোপসিয়া, ট্যাংরা, মেট্রো পলিটান বাইপাস সংলগ্ন এলাকা, কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে বেলঘরিয়া, বিষ্ণুপুর, আলমবাজারও জমা জলে বিধ্বস্ত।

77
Image Credit : Getty

সারা রাত ধরে প্রবল বৃষ্টির জেরে জল জমে গেছে উত্তর কলকাতার মানিকতলা, ঠনঠনিয়ায় ও সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন এলাকাগুলিতেও। তবে, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হলে জলমগ্নতা ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- 
Weather News: গভীরতর নিম্নচাপের জন্য লাল সতর্কতা জারি, দক্ষিণের আবহাওয়ায় আমূল পরিবর্তন
Nuh Violence News: হরিয়ানার পর এবার নয়ডা, নুহ-তে হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাবে বিশ্ব হিন্দু পরিষদ
Sex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?
Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Update: ৪৫ দিনের মধ্যেই DA দেবে নতুন রাজ্য সরকার? মিলবে টাকা? শপথগ্রহণের পরের দিনই মিলল বড় খবর
Recommended image2
Ajker Bangla Khabar Live: 7th Pay Commission for West Bengal - বাংলায় কবে খুলবে সরকারি কর্মীদের ভাগ্য? নয়া রাজ্য সরকার কি তাদের কথা রাখবে?
Recommended image3
উত্তরে সন্তুষ্ট নয়, কোহিনুর মজুমদার, ঋজু দত্ত ও কার্তিক ঘোষকে সাসপেন্ড করল তৃণমূল
Recommended image4
Maa Canteen: আচমকা রাজ্যজুড়ে বন্ধ 'মা ক্যান্টিন', ৫ টাকায় মিলছে না ডাল-ভাত
Recommended image5
Now Playing
Dilip Ghosh Minister: মোদীর 'মাস্টারস্ট্রোক', শুভেন্দুর মন্ত্রিসভায় দিলীপ ঘোষের রাজকীয় প্রত্যাবর্তন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved