MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • WB DA Hike: নবান্নে বাড়ছে চাপ! ‘দিতেই হবে ২৫% বকেয়া DA’, চিঠি পেল রাজ্য

WB DA Hike: নবান্নে বাড়ছে চাপ! ‘দিতেই হবে ২৫% বকেয়া DA’, চিঠি পেল রাজ্য

নবান্নে গেল চিঠি! চাপ বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের। বকেয়া বরাদ্দ ২৫ শতাংশ! সময়সীমা ছিল ২৭ জুন, কিন্তু আদালতের সেই নির্দেশ সম্পূর্ণ অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গ সরকার। এবার নবান্নে আদালত অবমাননার নোটিশ গেল! কী হতে চলেছে।

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Jul 01 2025, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Image Credit : stockPhoto

গত ১৬ মে ডিএ মামলায় (WB DA Case) বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
Image Credit : stockPhoto

কিন্তু কোথায় কি, ২৭ জুনের শেষ মুহূর্তে এসে আরও ৬ মাসের সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। যার দরুন এবার নবান্নে আদালত অবমাননার নোটিশ পাঠাল কর্মী সংগঠন।

Related Articles

Related image1
DA News: ছুটির দিনেই মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি! না হলে কড়া হুঁশিয়ারি রাজ্যের সরকারি কর্মীদের
Related image2
WB DA Hike: ডিএ না পেলে কাল থেকে ঘুরে যাবে খেলা? বকেয়া ২৫% DA নিয়ে বিরাট আপডেট!
311
Image Credit : social media

নোটিশে কী বলা হয়েছে?

ওই নোটিশে কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন যে, গত ১৬ মে সুপ্রিম কোর্ট যেখানে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সেখানে এই নির্দেশ কীভাবে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করল প্রশাসন?

411
Image Credit : social media

এমনকি সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল যে, পঞ্চম বেতন কমিশনের আওতায় মোট যে পরিমাণ ডিএ বকেয়া ছিল, তা যেন ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়।

511
Image Credit : Asianet News

রাজ্যের প্রতি সম্পাদকের হুঁশিয়ারি!

যদিও এর আগে আদালতের নির্দেশ অমান্য করায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আদালত অবমাননার নোটিশ মুখ্যসচিব এবং অর্থ সচিবকে পাঠানো হয়েছিল।

611
Image Credit : social Media

এই প্রসঙ্গে, কনফেডারেশনের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, “আজ DA মামলার আদালত অবমাননার নোটিশ মুখ্যসচিব এবং অর্থ সচিবের নামে প্রদান করা হল। DA দিতেই হবে। পালিয়ে যাওয়ার কোনও পথ নেই।”

711
Image Credit : stockPhoto

পাল্টা দাবি রাজ্যের!

এদিকে এই প্রসঙ্গে রাজ্য সরকারের দাবি, কোনো আদালত অবমাননা করা হয়নি। এমনকি রাজ্য সরকারের আদালত অবমাননার কোনও প্রশ্নই ওঠে না।

811
Image Credit : stockPhoto

তার কারণ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়েছে। কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ প্রদানের জন্য যাতে আরও ছয় মাস সময় দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছে কেবল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের দাবি মানতে নারাজ সরকারি কর্মী সংগঠন।

911
Image Credit : stockPhoto

অন্যদিকে, বকেয়া ডিএয়ের দাবিতে শুধু যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাই ক্ষুব্ধ তা নয়, বরং সংগ্রামী যৌথ মঞ্চও বকেয়া দাবিতে সরব হয়েছে।

1011
Image Credit : stockPhoto

তাই এবার তাঁরা রাজ্য সরকারের বিরূদ্ধে কর্মসূচি গ্রহণ করতে চলেছে। জানা গিয়েছে, আগামী ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

1111
Image Credit : Asianet News

এদিকে ২১ জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে শহিদ দিবস পালন করা হয়। এটিই হবে বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই। তাই এই দিন দুই কর্মসূচির পরিণতি কী রূপ পায় তা দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা! মামলা দায়ের, 'জোড়াফুল' প্রতীক ইস্যুতে মাঠে নামলেন তৃণমূল নেত্রী
Recommended image2
KMC Durga Puja: অনুমতি ছাড়া যততত্র বিজ্ঞাপন-হোর্ডিংয়ে 'না', দুর্গাপুজোর বিজ্ঞাপনে KMC-এর NOC মাস্ট!
Recommended image3
Partha Chatterjee: জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের আইনি বিপাকে পার্থ চট্টোপাধ্যায়
Recommended image4
Suvendu On Mamata: 'অতি দর্পে হত লঙ্কা', তৃণমূলের 'প্রতীক' হাতছাড়া হতেই মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর
Recommended image5
TMC Symbol: ‘মমতা’ নামেই নতুন দল? কমিশনে ৩ নামের প্রস্তাব কালীঘাট-শিবিরের, ঋতব্রতরা কী পাঠাল?
Related Stories
Recommended image1
DA News: ছুটির দিনেই মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি জারি! না হলে কড়া হুঁশিয়ারি রাজ্যের সরকারি কর্মীদের
Recommended image2
WB DA Hike: ডিএ না পেলে কাল থেকে ঘুরে যাবে খেলা? বকেয়া ২৫% DA নিয়ে বিরাট আপডেট!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved