2026 West Bengal Legislative Assembly election Results: সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯৩ কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। শুরু থেকেই এগিয়ে বিজেপি (BJP)। অনেক পিছিয়ে তৃণমূল কংগ্রেস (AITC)। ফলে ১৫ বছর পর রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে।

DID YOU
KNOW
?
পশ্চিমবঙ্গে এবার বদল
সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। বিজেপি সরকার গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

West Bengal Elections 2026 Results: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে বিজেপি-র (BJP) ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা। অনেক পিছিয়ে তৃণমূল কংগ্রেস (AITC)। ফলে পশ্চিমবঙ্গে এবার 'ডাবল ইঞ্জিন সরকার' গঠিত হতে চলেছে। এর ফলে রাজ্য সরকারের নীতিতে বড় পরিবর্তন হতে চলেছে। গত ১৫ বছরে দেখা গিয়েছে, বারবার ভারতীয় সেনা (Indian Army), সিবিআই (CBI), ইডি (ED), বিচারপতি, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court), সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিরোধিতা করা হয়েছে। এবার সেই নীতিতে বদল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এতদিন বাংলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। এবার কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা। ফলে বিভিন্ন দিক থেকে রাজ্যের মানুষের লাভ হতে চলেছে। কলকাতা মেট্রোরেলের প্রকল্পের জমি নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা এবার কাটতে পারে।

১০০ দিনের টাকা পাবেন মানুষ?

তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এর ফলে ১০০ দিনের কাজের টাকা আটকে দেয় কেন্দ্রীয় সরকার। যা নিয়ে আইনি লড়াই হয়েছে। এবার রাজ্যে বিজেপি সরকার হলে যাঁরা ১০০ দিনের কাজ করবেন বা অতীতে কাজ করেছেন, তাঁদের হয়তো টাকা পেতে সমস্যা হবে না। 

বাংলাদেশের প্রতি নীতি কী হবে?

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উদ্যোগ দেখা যেতে পারে। ভোটের আগে থাকতেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে, এনআরসি (National Register of Citizens) হতে পারে। একইসঙ্গে সিএএ-র মাধ্যমে (Citizenship Amendment Act) বাংলাদেশ থেকে এ রাজ্যে আশ্রয় নেওয়া হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হতে পারে। ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রোখার জন্য সীমান্তরক্ষী বাহিনীকে (BSF) আরও ক্ষমতা দেওয়া হতে পারে। যে সব জায়গায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি দেওয়ার ক্ষেত্রে বাধা কাটতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।