West Bengal Election Results: সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯৩ কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। সারা দেশের নজর দক্ষিণ কলকাতার ভবানীপুরে (Bhabanipur)। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়াই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

DID YOU
KNOW
?
সারা দেশের নজরে ভবানীপুর
দক্ষিণ কলকাতার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াইয়ের দিকে সারা দেশ তাকিয়ে।

Mamata Banerjee vs Suvendu Adhikari: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) পশ্চিমবঙ্গের ২৯৪ কেন্দ্রের মধ্যে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুর (Bhabanipur)। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস (AITC) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী। সবে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে শুভেন্দু। এই কেন্দ্রের ফল সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতবার নন্দীগ্রামে (Nandigram) মমতাকে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু। এবার তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন। মমতা এবার আর নন্দীগ্রামে প্রার্থী হননি। শুভেন্দু দুই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। তিনি দুই কেন্দ্রেই এগিয়ে। তিনি যদি দুই কেন্দ্রেই জয় পান, তাহলে সেই ফল চমকপ্রদ হতে চলেছে। বিশেষ করে ভবানীপুরে যদি শুভেন্দু জয় পান, তাহলে তা বিজেপি-র পক্ষে বিশাল জয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে বড় ধাক্কা হবে।

জয় পাবেন, আত্মবিশ্বাসী শুভেন্দু

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছেন, 'ভবানীপুরে প্রাথমিক গণনায় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকতে পারেন। তারপর আমি আবার এগিয়ে যাব। আমি ভেবেছিলাম নন্দীগ্রামে প্রাথমিক গণনায় ১,১০০ ভোটে এগিয়ে থাকব। কিন্তু তার চেয়ে বেশি ভোটেই এগিয়ে আছি। দুই জায়গাতেই জয় পাব।' শুভেন্দু আরও বলেছেন, যেখানে মুসলিম ভোটারের সংখ্যা বেশি, সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে। তবে যেখানে হিন্দু ভোটারের সংখ্যা বেশি, সেখানে বিজেপি-ই জয় পাবে। নিজের জয়ের পাশাপাশি দলের জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু

শান্তির বার্তা শুভেন্দুর

সোমবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে বিজেপি। এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও (Samik Bhattacharya) বলেছেন, সবাই যেন শান্তি বজায় রাখেন। শমীক আরও বলেছেন, তাঁরা রাজ্যে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চান। এবার যাতে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে হবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।