West Bengal Election Results 2026: সোমবার সকাল থেকে বিধানসভা নির্বাচনে ২৯৩ কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। এখনও চূড়ান্ত ফল প্রকাশিত হতে অনেক দেরি আছে। তবে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি (BJP)। ভবানীপুরে (Bhabanipur) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
KNOW
Suvendu Adhikari vs Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন না হিন্দুরা। বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) ভোট গণনার দিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'হিন্দু ইভিএম বিজেপি (BJP), মুসলমান ইভিএম তৃণমূল কংগ্রেস (TMC)। তবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে ভোট পাচ্ছে না তৃণমূল। ওখানে মুসলিমরা কংগ্রেসকে ভোট দিচ্ছেন। ওরা পুরো খতম। ভবানীপুরে আমি এখন এগিয়ে গিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে গিয়েছেন। হিন্দু-সনাতনীদের ধন্যবাদ জানাই। ওঁরা আমাকে ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লিড নেবেন। আমি প্রথম থেকে বলে এসেছি। সাত, আট, নয়, দশ রাউন্ডে আমি ওই লিড কভার করব। তারপর আমি এগোতে থাকব। আশা করি ফের হেরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
বিজেপি সরকার গড়ছে, আত্মবিশ্বাসী শুভেন্দু
শুভেন্দু আরও বলেছেন, 'আমি এখন বেশি কিছু বলব না। বিজেপি সরকার গড়ছে। শুধু এটুকুই বলব, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়ছে। বিজেপি-র পক্ষে জনমত স্পষ্ট। কলকাতায় শিক্ষিত লোকজন, হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। ভাতার নামে, জাতের নামে হিন্দুরা কেউ বিভক্ত হয়নি। সিদ্দিকুল্লা চৌধুরীর মতো লোক পিছিয়ে পড়ছে। সৈকত পাঁজা এগিয়ে। এটা খুব ভালো লক্ষণ। ডায়মন্ড হারবারে দীপক হালদার এগোচ্ছে, এটা অপ্রত্যাশিত।'
সামগ্রিক ফল নিয়ে খুশি শুভেন্দু
রাজ্যের সামগ্রিক ফল প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, 'রাজ্যের যে আসনগুলিতে আমাদের এগিয়ে থাকার আশা ছিল, সেখানে আমরা এগিয়ে। উত্তর হাওড়ায় বিজেপি এগিয়ে। সব হিন্দু বিজপি-র পক্ষে ঐক্যবদ্ধ। মোদীজির জয়, পশ্চিমবঙ্গের জনগণের জয়। নন্দীগ্রামে আমার এগিয়ে থাকা প্রত্যাশিত। হিন্দুরা একত্রিত হয়েছেন।' এখনও পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় কোনও আসনেই এগিয়ে নেই তৃণমূল কংগ্রেস। বিজেপি সরকার গঠন করার দিকে এগিয়ে চলেছে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শুভেন্দু। তিনি নিজে দুই কেন্দ্রেই জয় পাওয়ার বিষয়ে আশাবাদী। নন্দীগ্রামে শুভেন্দুর ব্যবধান বাড়ছে। তবে ভবানীপুরে এখনও পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


