MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'সবচেয়ে দুঃখ লাগে..' ঠিক ভোটের মুখে কেন হতাশ মমতা! কী দুঃখপ্রকাশ করলেন সবার সামনে

'সবচেয়ে দুঃখ লাগে..' ঠিক ভোটের মুখে কেন হতাশ মমতা! কী দুঃখপ্রকাশ করলেন সবার সামনে

জনমত সমীক্ষা জানাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে নিজের শক্তি খোয়াতে চলেছে তৃণমূল কংগ্রেস! শুনতে অবাক লাগলেও এটাই নাকি সত্যি হতে চলেছে। এদিকে, ভোটের মুখে আচমকা দুঃখপ্রকাশ করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়! কেন?

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 18 2024, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

বেশিরভাগ জনমত সমীক্ষার ফল বিজেপিকে এগিয়ে রেখেছে রাজ্যে। তৃণমূলের ফল খারাপ হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সত্যিটা জানা যাবে ভোটের ফলপ্রকাশের দিন। তবে তার আগেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাতই দুঃখপ্রকাশ করে ফেললেন তিনি!

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

শিয়রে লোকসভা নির্বাচন। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক বিষয়ে কথা বলেন তিনি।

38
Image Credit : Asianet News

নানান কথার মাঝে উঠে আসে আরএসএসের প্রসঙ্গ। তখনই আক্ষেপের সুর শোনা যায় তৃণমূল সুপ্রিমোর গলায়। অতীতে একাধিকবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে মমতার ‘সখ্যতা’ নিয়ে সরব হতে দেখা গিয়েছে বাম-কংগ্রেসকে। বছর খানেক আগে অবধিও আরএসএসের বিষয়ে খানিক নরম সুরে কথা বলেছেন তৃণমূল নেত্রী।

48
Image Credit : Asianet News

বিজেপিকে আক্রমণ করার সময় যেমন একবার বলেছিলেন, ‘আমি মানি না আরএসএস এতটা খারাপ’। তবে লোকসভা নির্বাচনের আগে বদলে গেল সেই চিত্র!

58
Image Credit : Asianet News

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সবচেয়ে দুঃখ লাগে, যখন ইন্ধিরা গান্ধীকে আরএসএস সমর্থন করেছিল, আমি ভেবেছিলাম এঁদের মধ্যে কিছুটা হলেও নরম মনোভাব থাকতে পারে। তবে এখন সেটা ফুরিয়ে গিয়েছে’।

68
Image Credit : @TMC_Supporters

যদিও এই প্রথম নয়, চলতি বছর সন্দেশখালি কাণ্ডের পরেই আরএসএস প্রসঙ্গে মমতাকে অবস্থান বদলাতে দেখা গিয়েছিল। নরম সুর ছেড়ে রীতিমতো নিশানা করেছিলেন সংঘকে। বিধানসভায় বলেছিলেন, ‘এই সন্দেশখালি আরএসএসের শক্ত ঘাঁটি’।

78
Image Credit : social media

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে তৃণমূল নেত্রীর মুখ থেকে এহেন মন্তব্য শুনে সেই সময় অবাক হয়েছিলেন অনেকেই। এবার লোকসভা ভোটের আগে ফের একবার এই নিয়ে মুখ খুললেন তিনি। আরএসএসের মাধুর্য্য হারিয়ে গিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

88
Image Credit : Asianet News

প্রসঙ্গত, লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা। মঙ্গলবার যেমন ময়নাগুড়ির সভা থেকে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছিলেন তৃণমূল নেত্রী। ‘বিজেপি পকেটমারের দল’, ‘সবচেয়ে বড় চোর’ বলে সুর চড়ান তিনি। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে মুখ খুলতে দেখা গেল তাঁকে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
TMC Crisis: তৃণমূলে পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর
Recommended image2
Now Playing
Congress Protest: তৃণমূল হাওয়া, হকার উচ্ছেদের প্রতিবাদে শূন্যস্থান পূরণে মরিয়া কংগ্রেসের বিক্ষোভ রাজভবনের পথে
Recommended image3
Bangladesh Awami League: বিলাসবহুল হোটেলে 'যশোরের ত্রাস,' কলকাতায় বৈঠক আওয়ামি লিগের
Recommended image4
TMC Crisis: দলের অন্দরে টালমাটাল পরিস্থিতি, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অভিষেক
Recommended image5
Mamata Congress: অবলুপ্ত হয়ে যাবে তৃণমূল কংগ্রেস? সনিয়ার প্রস্তাবে কংগ্রেসে ফিরছেন মমতা? নতুন জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved