MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কেন পড়ছে না কনকনে ঠান্ডা? আবার বাড়বে গরম? কুয়াশা নিয়ে সতর্ক করল আলিপুর

কেন পড়ছে না কনকনে ঠান্ডা? আবার বাড়বে গরম? কুয়াশা নিয়ে সতর্ক করল আলিপুর

হালকা ঠান্ডা পড়ে গেলেও শীতের সেই কনকনে আমেজ এখনও উধাও। তবে কার্তিক মাসে এই ঠাণ্ডাতে সন্তুষ্ট সকলই। বেলা বাড়লেও আবহাওয়া মোটামুটি আরামদায়ক। আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা। পাল্লা দিয়ে জ্বালাবে কুয়াশাও।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 15 2025, 07:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

কার্তিকেই কি রাজ্যে কড়া নাড়ছে শীত! বঙ্গবাসীর মনে যখন সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে, তখনই আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী সপ্তাহে আবার কিছুটা বাড়বে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, সব জেলায় ছবিটা থাকবে এক রকম। ভোরের দিকে আকাশ মুখ ঢাকবে কুয়াশায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

আলিপুর হাওয়া অফিস বলছে, রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় রবি থেকে মঙ্গলবার ভোরবেলা আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। জেলার সব জায়গায় যদিও কুয়াশা থাকবে না।

Related Articles

Related image1
WB Weather Update: আবারও রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বদলাবে কলকাতার আবহাওয়াও
Related image2
WB Weather Update: শীতের মুখে নিম্নচাপের ভ্রুকুটি, বদলাবে কি বাংলার আবহাওয়া, জেনে নিন কী বলছে হাওয়া অফিস?
38
Image Credit : Asianet News

আগামী দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না। গাঙ্গেয় বঙ্গের কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

48
Image Credit : Asianet News

আবহাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্তই দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনটাই থাকবে। যদিও রবিবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। কিন্তু রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।

58
Image Credit : Asianet News

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি, উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এবং নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে প্রথমের দিকে দুই বঙ্গে জাকিয়ে শীত পড়বে বলে আগাম সর্তকতা করেছে হাওয়া অফিস।

68
Image Credit : Asianet News

অবাধ প্রবেশ ঘটবে পশ্চিমের শীতল হাওয়ার। ইতিমধ্যেই শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের পারদ অনেকটাই নেমেছে। সেই কারণে সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও কুয়াশার সম্ভাবনা বেশি। তবে এইমুহুর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।

78
Image Credit : Asianet News

শনিবার শুষ্ক এবং মেঘহীন আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কুয়াশা দেখা যাবে, তবে বেলা বাড়তেই কাটবে কুয়াশার চাদর, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ বজায় থাকবে। তবে বেলার দিকে কিছুটা কমবে শীতের আমেজ।

88
Image Credit : Getty

অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকবে বলে জানা গিয়েছে। তবে রবিবার থেকে বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে বলে দক্ষিণবঙ্গে কিছু জেলায় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে মরিয়া নওশাদ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক
Recommended image2
Mamata Banerjee: প্রতীক খুঁইয়েও আদালতে স্বস্তিতে মমতার শিবির, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নিয়ে বড় নির্দেশ
Recommended image3
হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই বান্ডিল বান্ডিল নোট! আটক যাত্রী, টাকার উৎস নিয়ে প্রশ্ন
Recommended image4
Property Tax Discount: বয়স্কদের দুর্দান্ত খবর! সম্পত্তি করে ১০-২৫% ছাড়, বড় উদ্যোগ কলকাতা পুরসভার
Recommended image5
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Related Stories
Recommended image1
WB Weather Update: আবারও রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বদলাবে কলকাতার আবহাওয়াও
Recommended image2
WB Weather Update: শীতের মুখে নিম্নচাপের ভ্রুকুটি, বদলাবে কি বাংলার আবহাওয়া, জেনে নিন কী বলছে হাওয়া অফিস?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved