
Kunal Ghosh Slams Madan Mitra: 'বিলো দ্য বেল্ট' আক্রমণ কী, বুঝিয়ে দেব!’ মদন মিত্রকে চরম হুঁশিয়ারি কুণালের
মদন মিত্র ও কুণাল ঘোষের মধ্যে রাজনৈতিক তরজা এবার নতুন মাত্রা পেল। বিবাদী বাগে প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কুণালের উপস্থিতি নিয়ে মদন মিত্রের মন্তব্যের পাল্টা জবাব দেন কুণাল।
মদন মিত্র ও কুণাল ঘোষের মধ্যে রাজনৈতিক তরজা এবার নতুন মাত্রা পেল। বিবাদী বাগে প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কুণালের উপস্থিতি নিয়ে মদন মিত্রের মন্তব্যের পাল্টা জবাব দেন কুণাল। মদনের বিরুদ্ধে রাজনীতির বাইরে গিয়ে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলেছেন বেলেঘাটার বিধায়ক। কুণালের হুঁশিয়ারি, রাজনৈতিক আক্রমণের জবাব তিনি দেবেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করলে পাল্টা জবাব হবে আরও কঠোর।