Madhyamgram: পালাবদল হতেই খেল খতম! এবার গ্রেফতার হবেন মধ্যমগ্রামের ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা?

Madhyamgram: তোলাবাজি ও কাটমানির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাহসী পদক্ষেপ! মধ্যমগ্রামে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চাইলেন টোটো চালকরা। চাঞ্চল্য এলাকায়।

Share this Video

Madhyamgram: মধ্যমগ্রামে শোরগোল! টোটো চালকদের চাপে টাকা ফেরতের বড় প্রতিশ্রুতি তৃণমূল নেতার

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই বড়সড় ওলটপালট উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। তোলাবাজি ও কাটমানির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই এবার সোচ্চার হলেন স্থানীয় টোটো চালকরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে নেওয়া টাকা ফেরতের দাবিতে সরাসরি মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার বাড়ি ঘেরাও করলেন তাঁরা। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত টাকা ফেরতের বড় প্রতিশ্রুতি দিতে বাধ্য হলেন তৃণমূলের এই দাপুটে নেতা।

ঠিক কী ঘটেছিল মধ্যমগ্রামে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ক্ষমতায় থাকার সময় বিভিন্ন ওয়ার্ডের সামাজিক অনুষ্ঠানের কথা বলে এলাকার টোটো চালকদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নিয়েছিলেন প্রকাশ রাহা। সেই সময় চালকরা মুখ বুজে টাকা দিলেও সম্প্রতি রাজনৈতিক সমীকরণ বদলাতেই ছবিটা পুরোপুরি বদলে যায়। গত ৪ মে ফল ঘোষণার পর থেকেই মধ্যমগ্রামের প্রায় সমস্ত টোটো ও অটো চালকরা নিজেদের গাড়িতে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দেন।

এরপরই শুক্রবার বিকেলে প্রায় ৩৫ জন টোটো চালক একজোট হয়ে সোজা চড়াও হন পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার বাড়িতে। তৃণমূল জমানায় দেওয়া সমস্ত টাকা অবিলম্বে ফেরত দিতে হবে— এই দাবিতে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত টাকা ফেরতের আশ্বাস দেন প্রকাশ বাবু।

কী সাফাই দিলেন ভাইস চেয়ারম্যান?

এই বিতর্ক প্রসঙ্গে মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা অবশ্য তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, "বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্যই ওদের কাছে টাকা চেয়েছিলাম এবং ওরা তখন স্বেচ্ছায় দিয়েছিলেন। এদিন সেই টাকা ফেরত চাইতে ওরা বাড়িতে এসেছিলেন। আমি ওদের পরিষ্কার জানিয়ে দিয়েছি, আগামী দেড় মাসের মধ্যেই সমস্ত টাকা ফেরত দিয়ে দেব।"

তৃণমূল নেতার এই টাকা ফেরতের আশ্বাস দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই বর্তমানে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মধ্যমগ্রাম এলাকায়।

Related Video