পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ২০২৬-এর ফলাফল প্রকাশ করেছে, যেখানে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এই প্রতিবেদনে প্রথম দশ স্থানাধিকারীর সম্পূর্ণ মেধাতালিকা দেওয়া হল।
প্রকাশিত হল মাধ্যমিক ২০২৬-র ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, এবার সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শকাংশ। গতবছর তা ছিল ৮৫.৫৬ শতাংশ। এবার গতবছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। দেখে নিন এবার প্রথম ১০ জনের তালিকায় আছে কে কে।
এবছর সর্বোচ্চ নম্বর পেয়েছে অভিরূপ ভদ্র। ৬৯৮ নম্বর পেয়েছে শীর্ষস্থান অধিকারী সে। উত্তর দিনাজপুরের সারাদাবিদ্যা মন্দির স্কুলের ছাত্র অভিরূপ।
দ্বিতীয় স্থানে আছে প্রিয়তোষ মুখোপাধ্যায়। সরোজিনীদেবী শিশুমন্দিরের ছাত্র সে। বীরভূমের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৬।
তৃতীয় স্থানে আছে তিন জন। সৌর জানা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনার ছাত্র। অঙ্কন কুমার জানা রামকৃষ্ণ শিক্ষামন্দির, পূর্ব মেদিনীপুরের ছাত্র। মৈনাক মন্ডল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল বাঁকুড়ার ছাত্র সে। তিনজনের প্রাপ্ত নম্বর ৬৯৫।
চতুর্থ স্থানে আছে অরিজিৎ বর, রোম কর্মকার, সৌদীপ দাস, সোহম জোয়ারদার। চারজনের প্রাপ্ত নম্বর ৬৯৪। অরিজিৎ বর ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুরের ছাত্র। রোম কর্মকার বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়ার ছাত্র। সৌদীপ দাস সারদা বিদ্যামন্দির উত্তর দিনাজপুরের ছাত্র। সোহম জোয়ারদার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল উত্তর দিনাজপুরের ছাত্র।
পঞ্চম স্থানে আছে দ্বৈপায়ন বিশ্বাস, বাদকুললা ইউনাইটেড অ্যাকাডেমি নদিয়ার ছাত্র। সমন্ত্যক কুন্ডু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, হুগলির ছাত্র। স্বরূপ কন্ঠ, জটেশ্বর হাই স্কুল, আলিপুর দুয়ারের ছাত্র। বেদশ্রুতি সিংহ, ইসলামপুর গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুরের ছাত্রী। সন্ময় দেবনাথ, সারদা বিদ্যামন্দির, উত্তর দিনাজপুর। আয়ুষ সাহা, বালুরঘাট হাই স্কুল দক্ষিণ দিনাজপুর। অনরণ্য সরকার, বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুরের ছাত্র। সকলের প্রাপ্ত নম্বর ৬৯৩।
ষষ্ঠ স্থানে আছে আদৃত গোস্বামী, রহড়া রামকৃষ্ণ মিশন উত্তর ২৪ পরগনার ছাত্র। প্রাপ্ত নম্বর ৬৯২।
সপ্তম স্থানে আছে স্বর্ণাভ সর্দার। নবদ্বীপ বকুলতলা হাই স্কুল, নদিয়ার ছাত্র। প্রাপ্ত নম্বর ৬৯১।
অষ্টম স্থানে আছে প্রজ্ঞা সাহা। রঘুনাথগঞ্জ রানিভবানী বিদ্যানিকেতন মুর্শিদাবাদের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৯০।
নবম স্থানে আছে শাহরিন সুলতান, মডেল হাইস্কুল মুর্শিদাবাদের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৮৯।
দশম স্থানে আছে কস্তুরী সিংহ। লাধুরাম তোষ্ণিওয়াল বিদ্যামন্দির মুর্শিদাবাদের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৮৮।


