আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপ এবং WhatsApp-এর মাধ্যমেও খুব সহজে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। জেনে নিন কীভাবে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান। আজ প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। পর্যদের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে সকাল ৯.৩০ মিনিটে প্রকাশিত হবে ফলাফল। সকাল ১০.৩০ থেকে পরীক্ষার্থীরা খুব সহজে অনলাইনে ফল দেখতে পারবেন। কিন্তু, পর্ষদের ওয়েবসাইটে ট্রাফিকের কারণে অনেক সময় সহজে ফলাফল জানা যায় না। এক্ষেত্রে রইল সহজ পদ্ধতি। এবার WhatsApp-এ পান রেজাল্ট।
- প্রথম ব্রাউজার খুলে indiaHood কিংবা Edutips লিখুন।
- এবার একটি পেজ খুলে যাবে। সেখানে Result in WhatsApp অপশন বেছে নিন।
- মোবাইল নম্বর, রোল নম্বর, এবং নিজের জন্ম তারিখ লিখুন।
- গেট রেজাল্ট অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার WhatsApp- এ মিলবে রেজাল্ট।
এছাড়াও, মাধ্যমিকের রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো হল www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in, www.iResults.in, www.indiaresults.com, www.resukts.sikhsha, results.exambangla.com। পর্ষদ সূত্রে খবর, ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে-স্টোর থেকে নির্দিষ্ট কিছু অ্যাপ ডাউনলোড করেও ফলাফল জানা যাবে। উল্লেখযোগ্য অ্যাপগুলি হল: 'iResults', 'Madhyamik Results', 'Edutips App'
- পশ্চিমবঙ্গ দশম শ্রেণির ফলাফল ২০২৬ দেখার জন্য, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in-এ যান।
- ওয়েবসাইটের হোম পেজে থাকা রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
- আপনার রোল নম্বর এবং পাসওয়ার্ড দিন।
- এখন স্ক্রিনে রেজাল্টটি খুলে যাবে, যা আপনি আপনার মার্কশিট সহ দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
পশ্চিমবঙ্গ বোর্ডের ফলাফল প্রকাশের সঙ্গে একটি প্রেস কনফারেন্সে টপারদের তালিকা প্রকাশ করা হবে। টপারদের রাজ্য সরকার কর্তৃক সম্মানিতও করা হতে পারে। গত বছর দশম শ্রেণিতে ৮৬.৫৬% ছাত্রছাত্রী পাস করেছিল। সকল ছাত্রছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফলাফল প্রকাশের দিনই তারা তাঁদের মার্কশিটের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। মূল মার্কশিট এবং সার্টিফিকেট পেতে ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে।


