Maldah News: বঙ্গ বিধানসভা নির্বাচনের আর বেশি দিন নেই। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা খোদ বিচারকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেেগ। মালদহের কালিয়াচকের ঘটনায় এবার কড়া বার্তা সুপ্রিম কোর্টের। কী কী নির্দেশ দিলো শীর্ষ আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maldah News: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত (Supreme Court of India)। মালদহ জেলার কালিয়াচক এলাকায় সাতজন বিচারককে ঘেরাও করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আদালত এই ঘটনার তদন্ত স্বাধীন সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ বা National Investigation Agency কে। ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ নিতে Election Commission of India (ইসিআই)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক ব্লক ডেভেলপমেন্ট অফিসে /বিডিও অফিস প্রায় বিকেল সাড়ে তিনটা থেকে বিচারকদের ঘেরাও করে রাখে দুষ্কৃতীরা। অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাঁদের খাবার ও জল পর্যন্ত সরবরাহ করতে দেওয়া হয়নি। রাত গভীর হওয়ার পর তাঁদের মুক্ত করা হলেও ফেরার পথে গাড়িতে হামলা চালানো হয়।

এই ঘটনায় রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বিশেষ করে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের জবাবদিহি চেয়েছে আদালত। আদালতের মতে, এই ঘটনা শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি নয়, বিচারব্যবস্থার উপর সরাসরি আঘাত।

এই বিষয়ে আরও কী জানিয়েছে আদালত?

আদালত আরও জানিয়েছে, বিচারকরা আদালতের প্রতিনিধিত্ব করেই এই কাজ করছেন। তাঁদের উপর এই ধরনের আক্রমণ ‘আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ’ করার শামিল।

পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত—

বিচারকদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কর্মস্থল ও আবাসস্থলে কড়া নিরাপত্তা।

বিচার প্রক্রিয়ার সময় ভিড় নিয়ন্ত্রণে কড়া বিধিনিষেধ।

প্রশাসনের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি প্রাথমিক রিপোর্ট সরাসরি আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই ঘটনায় রাজ্যের নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসনিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Health News: শরীরে প্রোটিনের জন্য ডাল তো সবাই রোজ খান, কিন্তু সঠিক পুষ্টিগুণের সঙ্গে ডাল রান্না করার পদ্ধতি জানেন কি?

এদিকে, মালদার কালিয়াচকের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। জানালেন এডিজি উত্তরবঙ্গ। ইতিমধ্য়েই অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনায় মূলচক্রী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, পেশায় আইনজীবী মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। গতকালই গ্রেফতার করা হয়েছিল আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি সহ ১৮ জনকে। বৃহস্পতিবার আদালতের নির্দেশ মতো মালদার ঘটনায় NIA তদন্ত শুরু হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।