Mamata Banerjee On Modi: প্রথম দফার ভোটের আগে ঝালমুড়ি-স্ক্রিপ্টেড নাটক’। সব মিলিয়ে কটাক্ষ পাল্টা কটাক্ষে জোর তরজা বঙ্গে। বিধানসভা নির্বাচনের দুই দিন আগে এবার ভোট নিয়ে অশনি সংকেত মমতার। একী বললেন মুখ্যমন্ত্রী? জানুন বিশদে। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Mamata Banerjee On Modi: ভোটের মুখে বঙ্গে এখন সরগরম ‘ঝালমুড়ি’ রাজনীতি। জঙ্গলমহলে প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ— সবটাই ‘স্ক্রিপ্টেড নাটক’।

বাংলায় ভোটের উত্তাপের মধ্যেই এবার ঢুকে পড়ল মুচমুচে ঝালমুড়ি। প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলে প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের সভা শেষে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠল বিক্রম সাউয়ের ঝালমুড়ির দোকান। ১০ টাকা দিয়ে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু রাজনৈতিক বাদানুবাদ। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মুরারইয়ের সভা থেকে সোমবার তিনি সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রীর দিকে। তাঁর প্রশ্ন, আগে থেকে দোকানে ক্যামেরা আর মাইক ছিল কেন?

আসলে নেটিজেনদের একাংশও প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীর মুড়ি খাওয়ার সময় দোকানের ভিতর অত ঝকঝকে ক্যামেরা এল কোথা থেকে? মুখ্যমন্ত্রী খোঁচা দিয়ে বলেছেন, যে মানুষ গুহায় ধ্যান করতে যান, তাঁর পকেটে ১০ টাকা থাকার গল্প বিশ্বাসযোগ্য নয়। পাল্টা বিজেপির দাবি, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এই চেষ্টায় ভয় পেয়েছে শাসক দল। কটাক্ষ-পালটা কটাক্ষের বন্যায় একটা বিষয় স্পষ্ট, প্রচারের শেষবেলায় ঝালমুড়ি রাজনীতি জমিয়ে দিল ভোটযুদ্ধ।

তিনি আরও বলেন, ‘’তিন সপ্তাহ পরে তৃণমূলের সরকারই আসছে। কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার। আমাদের কাছে খবর আসছে। গণনার মেশিনে যারা ভোট গুনতে যাবেন, তাঁরা বিষয়টি নজরে রাখবেন। কেউ ১০০ পেলে ওরা কম্পিউটারে তুলবে পাঁচ। দেখে নেবেন। যত ক্ষণ কম্পিউটারে ভোট না তোলা হবে, কেউ হাল ছাড়বেন না। লড়ে যাবেন। যুদ্ধ জয় করতে হবে।’’ লোকসভায় বিজেপির হারকে তুলে ধরে মমতা বলেন, ‘‘অহঙ্কারের পতন হবেই। বাংলায় জিতে আমরা দিল্লি দখল করব। গণতন্ত্রের জয় হবে।'' 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।