Shamik Bhattacharya : মমতার কথার সমাজে আর কোনও গুরুত্ব নেই, তীব্র কটাক্ষ শমীকের

Samik Bhattacharya : মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, সমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আর কোনও গ্রহণযোগ্যতা নেই।

Share this Video

Samik Bhattacharya : মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, সমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আর কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই তাঁর মন্তব্য নিয়ে বিজেপি আলাদা করে কিছু বলতে চায় না। একইসঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী হিংসার প্রসঙ্গও তুলে ধরেন শমীক। তাঁর অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের ২৭ দিনের মধ্যে ৫৬ জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। ২০০-র বেশি মহিলা বিজেপি কর্মী গণধর্ষণের শিকার হয়েছিলেন বলেও দাবি করেন তিনি। তাঁর আরও বক্তব্য, এখন আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চান না। 

Related Video