শিয়ালদা ডিভিশনে শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা। ডানকুনি, রানাঘাট, বনগাঁ সহ বিভিন্ন রুটের ট্রেন বাতিলের পাশাপাশি কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে এবং কিছু লোকাল সংক্ষিপ্ত রুটে চলবে।
ফের শুরু হবে রেল যাত্রীদের ভোগান্তি। সাম্প্রতিক সময় ঘন ঘন ট্রেন বাতিল, ট্রেন দেরিতে চলা, পুনর্নিধারণ হওয়ার সমস্যা দেখা দিচ্ছে। এর কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। এবার সামনে এল আরও এক খারাপ খবর। এই সপ্তাহান্তে বাতিল থাকবে বহু ট্রেন। কিছু ট্রেন যেমন বাতিল থাকবে, তেমনই কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হবে। তেমনই কিছু ট্রেন ছাড়বে দেরিতে। রইল তালিকা। এক ঝলকে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হবে।
শনিবার বাতিল ট্রেনের তালিকা-
শিয়ালদহ- ডানকুনি ৩২৮৯১ আপ/ ৩২২২২ ডাউন
শিয়ালদহ -রানাঘাট ৬৩১১১ আপ
শিয়ালদহ - নৈহাটি ৩১৪৪৯ আপ/ ৩১৪৫০ ডাউন
শিয়ালদহ- বনগাঁ জংশন ৩৩৬৫৯ আপ/ ৩৩৬৬০ ডাউন
শিয়ালদহ- কৃষ্ণনগর সিটি জংশন ৩১৮৪৪ ডাউন
রবিবার বাতিল থাকবে যে ট্রেনগুলো
শিয়ালদহ - ডানকুনি ৩২২১১ আপ/ ৩২২১২ ডাউন
শিয়ালদহ - কৃষ্ণনগর সিটি জংশন- ৩১৮১১ ডাউন
শিয়ালদহ- বনগাঁ জংশন ৩৩৬১১ আপ

সপ্তাহান্তে সংক্ষিপ্ত ট্রেনের তালিকা
ট্রেন নম্বর ৬৩১০৩ ডাউন লালগোলা- শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার রানাঘাটে যাত্রা শেষ করবে। ৩১৫৪২ ডাউন শান্তিপুর- শিয়ালদহ লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে। ৩১৫১১ আপ শিয়ালদহ- শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে। ট্রেন নম্বর ৩৩৬৫৮ ডাউন বনগাঁ- শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। ট্রেন নম্বর ৩৩৬৬৩ আপ শিয়ালদহ- বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট খেরে শুরু করবে।
সপ্তাহান্তে দেরিতে চলবে যে সকল ট্রেন
ট্রেন নম্বর ১৩১০৬ বালিয়া- শিয়ালদহ এক্সপ্রেস ২ ঘন্টা ৩০ মিনিট দেরিতে চলবে। ১৩১৩০ যোগবানী- কলকাতা এক্সপ্রেস ২ ঘন্টা ৩০ মিনিট দেরিতে চলবে। ১৩১৪১ নিউ আলিপুরদুয়ার- শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ১ ঘন্টা ৩০ মিনিটে দেরিতে চলবে। ৫৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ৩০ মিনিট দেরিতে চলবে। ৫৩১৭১ শিয়ালদহ- লালগোলা প্যাসেঞ্জার ১ ঘন্টা দেরিতে চলবে। ৩৩৬১৩ আপ শিয়ালদহ- বনগাঁ লোকাল ২০ মিনিট দেরিতে চলবে।


