
৫ লক্ষ কিউসেক জল ছাড়তেই ভয়াবহ বন্যা, জলে তলায় বহু গ্রাম
বিহারের গোপালগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গণ্ডক নদীতে প্রায় ৫ লক্ষ কিউসেক জল ছাড়ার পর একের পর এক গ্রামে ঢুকে পড়েছে বন্যার জল। পাঁচটি পঞ্চায়েতের বহু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। জলবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ।
বিহারের গোপালগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গণ্ডক নদীতে প্রায় ৫ লক্ষ কিউসেক জল ছাড়ার পর একের পর এক গ্রামে ঢুকে পড়েছে বন্যার জল। পাঁচটি পঞ্চায়েতের বহু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। জলবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। বন্যার জেরে শুধু বাড়িঘর নয়, সমস্যায় পড়েছে গবাদি পশুও। খাবারের পাশাপাশি পশুখাদ্যেরও সংকট দেখা দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাজুড়ে।