Nandigram: পালাবদল হতেই রাজ্যের ভোলবদল। এবার অবৈধ নির্মাণ ভাঙতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও চলল বুলডোজার। কী বলছেন স্থানীয় বাসিন্দারা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Nandigram: এবার মুখ্যমন্ত্রীর গড়ে চলল বুলডোজার। নন্দীগ্রামে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হলো একাধিক অবৈধ নির্মাণ। সুশান্ত গুছাইত নামের এক ব্যক্তি তিনি আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগ তার বাড়ি থেকে বেরোনোর যাতায়াতের রাস্তার উপরে তিনজন ব্যক্তি পর পর জোরপূর্বক বাড়ি তৈরি করে বসবাস করছেন। যা অবৈধভাবে। বছর দুয়েক আগে আদালত বাড়িগুলি ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিল। সুশান্ত গুছাইতের অভিযোগ তৎকালীন সময়ে প্রশাসন তাকে কোন সহযোগিতা করেনি। পালা বদলের সঙ্গে সঙ্গে তিনি সুবিচার পেলেন। অবৈধভাবে তৈরি বাড়িগুলোকে আদালতের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে ভেঙে ফেলা হলো।

শুধু তাই নয়! রাজ্যে পালা বদল হতেই চলছে ধরপাকড়। ভোট পরবর্তী হিংসায় দফায়-দফায় উত্তেজনায় এবার জনরোষের ভয়েই পিছিয়ে যেতে বাধ্য হলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। জনরোষের ভয়ে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে নিজেকে সরিয়ে নিলেন স্বঘোষিত পুষ্পা। জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোয় ভোটের আগে ফলতায় আম জনতার উচ্ছ্বাস বাঁধভাঙল। এদিনই আবার ফলতায় রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ জাহাঙ্গীর ভোটের ময়দান থেকে পালাতে বাধ্য হওয়ায় এলাকাবাসীর মধ্য়ে ব্য়াপক উন্মাদনা দেখা যাচ্ছে।
RG Kar: আরজি.করকাণ্ডে সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ, ফের নজিরবিহীন পদক্ষেপ কলকাতা হাইকোর্টের
জেলায়-জেলায় তৃণমূল নেতাদের নিয়ে ক্ষোভের আগুন। গ্রেফতার হওয়া তৃণমূল নেতাকে দেখে ঝাঁটা নিয়ে তেড়ে এলেন মহিলারা, ভাইরাল ভিডিও।
ক্ষোভ, তীব্র ক্ষোভ। জেলায় জেলায় তৃণমূল নেতাদের কুকীর্তি যত ফাঁস হচ্ছে ততই বাড়ছে বিক্ষোভ। এই ঘটনায় ক্যানিং পশ্চিমের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ক্যানিং তৃণমূল যুব সভাপতি অরিত্র বসুর নামে দুর্নীতির অভিযোগ এলাকার মহিলাদের। গ্রামের মহিলারা বিক্ষোপে ফেটে পড়ে পুলিশ গাড়ির সামনে বিক্ষোভ দেখায় ঝ্যাটা জুতো নিয়ে ক্যানিং থানা সামনে আলিপুর আদালতে যাওয়ার সময়।

