গত ১০-১১ অক্টোবর দিল্লির বিক্ষোভে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার অভিযোগ ওঠে। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাকস্বাধীনতার অধিকারের কারণে আজকাল সবাই নিজেকে সাংবাদিক দাবি করেন। ফলে আসল সাংবাদিকদের চিনে তাঁদের সুরক্ষা দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: Supreme Court - বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন - সুপ্রিম কোর্ট
Ajker Bangla News Live: Supreme Court - বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন - সুপ্রিম কোর্ট

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: Supreme Court - বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন - সুপ্রিম কোর্ট
Ajker Bangla News Live: আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
TPA excluded: স্বাস্থ্যসাথীতে ভুয়ো বিলের অভিযোগের মধ্যেই বড় পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার দরপত্র থেকে বাদ মেডি অ্যাসিস্ট ও ভোলো হেলথ ইনসিওরেন্স টিপিএ।
Ajker Bangla News Live: চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Kolkata Flyover Accident: উড়ালপুলে রঙের কারণে দুর্ঘটনা ঘটেছে, এই তত্ত্ব খারিজ করে দিল কলকাতা পুলিশ। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্তে কী উঠে এল, জানুন বিস্তারিত।
Ajker Bangla News Live: Asian Games 2026 - এশিয়ান গেমসে পদকজয়ীদের সংবর্ধনা, প্রশংসায় প্রধানমন্ত্রী
Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ২১ সোনা-সহ ৮৫ পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে থাকে ভারত। বৃহস্পতিবার এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।
Ajker Bangla News Live: তাজমহলে ১৮০ কেজি ওজনের সুমো কুস্তিগির, সেলফি তুলতে লম্বা লাইন লেগে গেল
আগ্রার তাজমহলে প্রতিদিনই দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমে। তবে এবার এক বিশেষ অতিথির উপস্থিতিতে পর্যটকদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেল। জাপানের প্রাক্তন পেশাদার সুমো কুস্তিগির ও অভিনেতা ইয়োশিনোরি তাশিরোকে দেখে অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসেন। প্রায় ১৮০ কেজি ওজনের এই অভিনেতা তাজমহল চত্বরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন।
Ajker Bangla News Live: ককরোচদের ‘তেরঙ্গা’ কর্মসূচিতে অনুমতি দিল্লি হাইকোর্টের, পুলিশ পরিস্থিতি 'নিয়ন্ত্রণ' করবে
দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-কে ১৬ অক্টোবর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিক্ষোভ কর্মসূচি পালন করা থেকে বিরত রাখতে অস্বীকার করেছে। তবে আদালত এটাও বলেছে যে দিল্লি পুলিশ এই জমায়েত নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য আইন অনুযায়ী সম্ভাব্য সব পদক্ষেপ নিতে পারবেন।
Ajker Bangla News Live: তেরঙ্গা ওড়ানো কোনও অপরাধ নয়, সৌরভ-আশুতোষের গ্রেফতারির পাল্টা কর্মসূচি অভিজিতের
দিল্লির কনট প্লেসে 'লহরা দো তেরঙ্গা' কর্মসূচিতে বাধা এবং সিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন অভিজিৎ ডিপকে। তাঁর স্পষ্ট কথা, দেশের পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়।
Ajker Bangla News Live: India-US Trade Deal - ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে, খসড়া শীঘ্রই প্রকাশ
এসআরসিসি (SRCC) শতবর্ষী সম্মেলনে বক্তব্য রাখার সময় পীযূষ গয়াল বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম অংশটি চূড়ান্ত হয়েছে। এখন এর চূড়ান্ত রূপরেখা ও আইনি খসড়া তৈরির কাজ চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটি চূড়ান্ত করতে পারব এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে পৌঁছনোর পর তা কার্যকর করতে পারব।”
Ajker Bangla News Live: DA Case - ষষ্ঠীর দিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো শুনানি
Supreme Court DA Case: শুক্রবার ষষ্ঠীর দিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও চন্দ্রশেখরের বেঞ্চে কজলিস্টে ৫৩ নম্বরে মামলা। শুনানি এগিয়ে আসায় আশায় কর্মীরা।
Ajker Bangla News Live: সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর। WBHS-এর আওতায় দিল্লি-সহ দেশের ৬টি AIIMS হাসপাতালে মিলবে চিকিৎসার সুবিধা। জেনে নিন নতুন নিয়ম।
Ajker Bangla News Live: Wrestling - অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান কুস্তিতে প্রথম ভারতীয়র রুপো, ইতিহাস বিশ্বজিতের
U23 World Wrestling Championships 2026: মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) লাস ভেগাসে (Las Vegas) চলছে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। ভারতীয় কুস্তিগীরদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছিল। কারণ, তাঁদের ভিসা দেওয়া হচ্ছিল না। তবে ভিসা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ইতিহাস তৈরি করলেন এক ভারতীয়।
Ajker Bangla News Live: Weather News - পুজোর আনন্দে বাগড়া দেবে বৃষ্টি? পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস
Weather News: পুজোর শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি! পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে অষ্টমী থেকে কি মিলবে স্বস্তি? উত্তরবঙ্গের আবহাওয়াই বা কেমন থাকবে?
Ajker Bangla News Live: শাশুড়িকে নিয়ে বাঙালি মিষ্টিতে মজলেন ঋষি সুনাক, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পছন্দের মিষ্টি কোনটি জানুন
দিল্লি সফরে মোদীর সঙ্গে বৈঠকের পর শাশুড়ি সুধা মূর্তিকে নিয়ে বেঙ্গলি সুইট হাউসে গেলেন ঋষি সুনাক। চাট, লস্যি ও চায়ের পাশাপাশি তাঁর প্রিয় মিষ্টি রসমালাইয়ের স্বাদ নিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
Ajker Bangla News Live: Balen Shah - চিন নয়, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ভারতে আসছেন বালেন শাহ
Nepal Prime Minister Balen Shah: ভারতের মতোই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ নেপালে এখন উৎসব চলছে। এই উৎসবের আবহেই আগামী মাসে ভারত সফরে আসতে পারেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। এটাই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর হতে চলেছে। এই সফরের বিষয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে।
Ajker Bangla News Live: UP Crime - রাতের খাবারে আলুর তরকারি দেওয়ায় স্ত্রীকে কামড়ে, পাথর দিয়ে মাথা থেঁতলে দিল স্বামী!
UP Crime: রাতের খাবারে আলুর তরকারি দেওয়ায় রেগে আগুন স্বামী। রাগের মাথায় স্ত্রীকে যথেচ্ছ কামড়ানোর পর পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে।
Ajker Bangla News Live: Australia Navy Scandal - অস্ট্রেলিয়ায় যুদ্ধজাহাজের মহিলা বাথরুমে গোপন ক্যামেরা! ভিডিও ফাঁস, তোলপাড় দেশ
Australia Navy Scandal: অস্ট্রেলিয়ার নৌবাহিনীর এক যুদ্ধজাহাজের মহিলা নাবিকদের বাথরুম থেকে গোপন ক্যামেরা উদ্ধার হয়েছে।চাঞ্চল্য ছড়িয়েছে সে দেশের প্রতিরক্ষা দফতরে।গত ১১ অক্টোবর মহিলা নাবিকদের বাথরুম ও শাওয়ার রুম থেকে ওই ক্যামেরা উদ্ধার করা হয় বলে খবর।
Ajker Bangla News Live: SIR নিয়ে রাহুলদের মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের, আপত্তি ১ আবেদনকারীকে নিয়ে
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের নেতারা। সেই মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত।
Ajker Bangla News Live: Delhi Dussehra - দিল্লিতে ২২ তলা সমান উঁচু রাবণ! দশেরায় পুড়বে ২২১ ফুটের মূর্তি
দিল্লির দ্বারকায় এবার দশেরায় বড় চমক। দ্বারকার আকাশে এবার মাথা তুলে দাঁড়াবে ২২১ ফুট উঁচু এক বিশাল রাবণের মূর্তি। ২২ তলা ভবনের সমান উঁচু এই মূর্তিটিকে বিশ্বের সবচেয়ে বড় রাবণের মূর্তি বলে দাবি করছেন আয়োজকরা।
Ajker Bangla News Live: Peshawar School Collapse - পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষিকার মৃত্যু
Ajker Bangla News Live: 'বিচার বিভাগকে ভয় দেখিয়ে বশ করা যায় না', রাহুলের পদযাত্রা নিয়ে কড়া মন্তব্য প্রধান বিচারপতির
সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা নিয়ে বৃহস্পতিবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধীর পদযাত্রার প্রসঙ্গ টেনে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “বিচার বিভাগকে কেউ ভয় দেখিয়ে বা চাপ দিয়ে বশ করতে পারে না।”