Nandigram: প্রতিপক্ষ পবিত্র গোখরা সাপ! একদা ছায়াসঙ্গীকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Nandigram: নন্দীগ্রামে একদা ছায়াসঙ্গী পবিত্র কর-কে 'গোখরো সাপ' বলে দাগলেন শুভেন্দু অধিকারী! কেন নিজের পুরনো সৈনিককে 'খুনিদের সাথী' বললেন বিজেপি প্রার্থী? রাজনৈতিক মহলে তোলপাড় করা শুভেন্দুর সেই বিস্ফোরক বয়ান ও পবিত্রর পাল্টা জবাব জানুন বিস্তারিত।

Share this Video

Nandigram: একদা তার সঙ্গী ভালবাসার পাত্র পবিত্র কর আজকে গোখরো সাপ হয়ে গিয়েছে। খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে লোভের জন্যে। নাম না করে নন্দীগ্রামের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী পবিত্র কর-কে বিঁধলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, এই এলাকায় উনি আমাদের আসতে দিতে চাইতেন না। গ্রাম পঞ্চায়েত উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ডাক পাইনা, ডাক পায় যারা রামনবমী করতে দেয় না, যারা খুন করেছে তারা। পাল্টা জবাব দিয়েছেন পবিত্র করও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video