উত্তরবঙ্গের অন্যতম পুজো নিউ জলপাইগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো ৫৭তম বছরে পদার্পণ করলো পুজো ঘিরে চলে সামাজিক কর্মকাণ্ড এবারের থিম "নবপত্রে সনাতনী"
নিউ জলাপাইগুড়ি তো বটেই উত্তরবঙ্গের অন্যতম বড় বাজেটের পুজো বলে পরিচিত সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো। প্রতিবছর লক্ষাধিক মানুষের আগমন হয় এই পুজো দেখতে। এবারও দর্শক টানতে কোনও কসুর রাখছেন না উদ্যোক্তারা। জোরকদমে চলছে প্রস্তুতি। মাতৃ বন্দনায় এবার তাদের থিম "নবপত্রে সনাতনী"। এবার ৫৭ বছরে পদার্পণ করল নিউ জালপাইগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো।
প্রতিবছর পুজো ঘিরে নানা সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। এবারও সেই ব্যাবস্থা থাকছে। বস্ত্র বিতরণ, দুঃস্থ পড়ুয়াদের পাঠ্যপুস্তক প্রদান সহ নানা উদ্যোগ রাখা হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred Source

