সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গেও? কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় কি বড়সড় পরিবর্তন আসতে চলেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Cyclone Arnab Latest Update: সাগরে চাপ বাড়াচ্ছে 'অর্ণব', ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বদলাবে বাংলার আবহাওয়া?

২. ফের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন, " নন্দীগ্রাম উপনির্বাচনে আমাদের প্রার্থী হাসিরানি রথ বিরোধীদের পেছনে ফেলে ১ লক্ষ ২২ হাজার ভোটে জয়লাভ করেছেন। সামনে হলদিয়া পুরসভার ভোট। আমরা ৩০ টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Suvendu Adhikari: 'হলদিয়া পুরভোটেও খাতা খুলতে দেবো না, মমতাকে বাটি হাতে পাঠাবো', বিস্ফোরক শুভেন্দু

৩. বিশ্বজুড়ে সমুদ্রপথে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই জ্বালানি সরবরাহ ঠিক রাখতে ভারত এখন বিকল্প বাণিজ্য পথের দিকে নজর দিচ্ছে। এই নতুন রুট ভারতের দীর্ঘমেয়াদী কৌশল বদলে দিতে পারে। আসলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলিতে অস্থিরতা দিনদিন বাড়ছে (Energy Security)। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভূ-রাজনৈতিক ঝামেলা এড়াতে ভারত এখন বিকল্প বাণিজ্য পথের খোঁজ করছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Energy Security: জ্বালানি সংকট এড়াতে রাশিয়ার নতুন রুটের দিকে ঝুঁকছে ভারত? বিদেশনীতি এবং কূটনৈতিক পথেও এগিয়ে দেশ

৪. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমল। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে। তবে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুটে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এখনও কাটেনি। ২৬ অক্টোবর সোমবারের লেনদেনে আন্তর্জাতিক বাজারে দুই গুরুত্বপূর্ণ বেঞ্চমার্কের দামই কমেছে। ব্রেন্ট ক্রুড: ব্যারেলপ্রতি ১.৪৯ ডলার বা ১.২৮% কমে ১১৫.২৩ ডলার। আমেরিকার WTI ক্রুড: ব্যারেলপ্রতি ১.৭৬ ডলার বা ১.৭% কমে ১০১.৫১ ডলার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

আমেরিকা-ইরান শান্তি আলোচনায় কমল তেলের দাম! ভারতে পেট্রোল-ডিজেলের দাম কমবে?

৫. Arshdeep Singh: টি-২০ ক্রিকেটে ভারতের অন্যতম সেরা উইকেটশিকারি আর্শদীপ সিং। বাঁহাতি এই পেসারকে এবার ভারতের টেস্ট দলেও দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন জোড়া টেস্টের সিরিজে প্রথম সারির বোলাররা চোট পেলে বা তাদের বিশ্রামের প্রয়োজন হলে, 'ব্যাকআপ' বোলার হিসেবে আর্শদীপকে ভাবা হচ্ছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।