MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • PM Kisan Update: বাংলায় চালু হচ্ছে পিএম কিষাণ প্রকল্প, সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে?

PM Kisan Update: বাংলায় চালু হচ্ছে পিএম কিষাণ প্রকল্প, সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে?

PM Kisan Update News: পশ্চিমবঙ্গে কৃষকবন্ধু প্রকল্পে একাধিক বদল। জল্পনা বাড়ছে কৃষকদের জন্য নয়া প্রকল্প নিয়ে। কৃষকবন্ধুর পরিবর্তে আসছে পিএম কৃষাণ। কী কী সুবিধা পাবেন এই প্রকল্পে? রইল বিস্তারিত তথ্য।। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 15 2026, 08:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কৃষকবন্ধুর পরিবর্তে পিএম কৃষাণ
Image Credit : AI

কৃষকবন্ধুর পরিবর্তে পিএম কৃষাণ

রাজ্যে কৃষি সহায়তায় বড়সড় রদবদলের ইঙ্গিত। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ফ্ল্যাগশিপ প্রকল্প ‘কৃষকবন্ধু’র পরিবর্তে এবার রাজ্যে পুরোপুরি কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ (PM-Kisan) চালু হতে চলেছে। এমনটাই গুঞ্জন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পিএম কৃষাণ প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন
Image Credit : Asianet News

পিএম কৃষাণ প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন

দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষকবন্ধু এবং কেন্দ্রের পিএম কৃষাণ প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছিল। নবান্ন ও দিল্লির এই দ্বৈরথের মাঝে অনেক সময়ই রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ উঠছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক তৎপরতা এবং নীতিগত পরিবর্তনের জল্পনা সত্যি হলে, এবার থেকে রাজ্যের কৃষকরা সরাসরি কেন্দ্রের এই প্রকল্পের আওতায় চলে আসবেন।

Related Articles

Related image1
Kunal Ghosh: কুণাল ঘোষকে 'ডিম থেরাপি', কালীঘাট থেকে বেরতেই পচা ডিম ছোড়া হলো বিধায়কের মাথায়
Related image2
Suvendu Adhikari: বঙ্গ রাজনীতিতে অন্য সমীকরণ! শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে মমতার বৌদি সঙ্গে ববি, মালাও
35
কেন এই পরিবর্তনের জল্পনা?
Image Credit : Asianet News

কেন এই পরিবর্তনের জল্পনা?

প্রশাসনিক সূত্রের খবর, আর্থিক সমন্বয় এবং দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অভিন্ন নীতি বজায় রাখতেই এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। ‘কৃষকবন্ধু’ প্রকল্পে রাজ্য সরকার কৃষকদের বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ ১০,০০০ টাকা (১ একর বা তার বেশি জমির জন্য) এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা দেয়। অন্যদিকে, ‘পিএম কৃষাণ’ প্রকল্পে যোগ্য কৃষকরা বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) পান।

45
যুগ্ম সুবিধা বনাম একক নীতি
Image Credit : X

যুগ্ম সুবিধা বনাম একক নীতি

এতদিন বহু কৃষক দুটি প্রকল্পের সুবিধাই একসঙ্গে পাওয়ার চেষ্টা করতেন, যা নিয়ে নানাবিধ স্ক্রুটিনি ও আইনি জটিলতা তৈরি হতো। একক প্রকল্প চালু হলে সেই জটিলতা অনেকটাই কমবে। ফলে পিএম কিষাণ প্রকল্প চালু হলে আর্থিকভাবে আরও স্বনির্ভর হবেন রাজ্যের কৃষকরা।

55
কী প্রভাব পড়বে রাজ্যের কৃষকদের ওপর?
Image Credit : X

কী প্রভাব পড়বে রাজ্যের কৃষকদের ওপর?

সূত্রের খবর,  এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের কয়েক লক্ষ নথিভুক্ত কৃষকের ডেটাবেস পিএম কৃষাণ পোর্টালে স্থানান্তরিত করা হতে পারে। এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে কৃষকবন্ধু প্রকল্পের কিছু বাড়তি সুবিধা ছিল। তবে পিএম কৃষাণ চালু হলে কেন্দ্রীয় স্তরের অন্যান্য কৃষিঋণ ও সয়েল হেলথ কার্ডের মতো সুবিধা পাওয়া কৃষকদের জন্য আরও সহজ হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
আসন্ন পৌরসভা ও পুরসভা ভোট নিয়ে তালিকা ও নির্দেশিকা প্রকাশ নির্বাচন কমিশনের
Recommended image2
Now Playing
CM Suvendu On Annapurna Bhandar News: ১ কোটি ৫৮ লক্ষের পর এবার কারা? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর
Recommended image3
Now Playing
'বিজেপির থেকে টাকা নিয়ে ধর্মের নামে নোংরামি, সায়ককে গ্রেফতার করা উচিত'- কুণাল ঘোষ
Recommended image4
Now Playing
CM Suvendu Latest Speech: বছরে প্রত্যেক কৃষকের হাতে ৯০০০ টাকা! মুখ্যমন্ত্রীর ঘোষণায় নতুন চমক
Recommended image5
Now Playing
জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস
Related Stories
Recommended image1
Kunal Ghosh: কুণাল ঘোষকে 'ডিম থেরাপি', কালীঘাট থেকে বেরতেই পচা ডিম ছোড়া হলো বিধায়কের মাথায়
Recommended image2
Suvendu Adhikari: বঙ্গ রাজনীতিতে অন্য সমীকরণ! শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে মমতার বৌদি সঙ্গে ববি, মালাও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved