PM Modi Live: ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী প্রথমেই বাংলা সহ অন্যান্য রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানালেন। পাশাপাশি বাংলা জয়ের জন্য দলের সমস্ত কর্মী-সমর্থকদের প্রতি প্রশংসা শোনা গেল তাঁর মুখে। এরপরেই মোদী বললেন, “বাংলায় পরিবর্তন হল। আর আজ থেকে বাংলা ভয়মুক্ত হল।"

PM Modi Live: বাংলায় গেরুয়া ঝড়। তারপরেদিল্লিতে বিজেপির সদর দফতর থেকে বাঙালির প্রিয় ধুতি-পাঞ্জাবি সাজে বিরাট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (WB Election Result 2026)।

ধুতি-পাঞ্জাবি সাজে বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী প্রথমেই বাংলা সহ অন্যান্য রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানালেন। পাশাপাশি বাংলা জয়ের জন্য দলের সমস্ত কর্মী-সমর্থকদের প্রতি প্রশংসাও শোনা গেল তাঁর মুখে। কার্যত, বিরাট জয়।

Scroll to load tweet…

এরপরেই মোদী বললেন, “বাংলায় পরিবর্তন হল। আর আজ থেকে বাংলা ভয়মুক্ত হল। আমরা জানি, গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এটা আসলে গণতন্ত্রের জয়, সংবিধানের জয়। পশ্চিমবঙ্গে প্রায় ৯৩% ভোটদানের হার নিঃসন্দেহে ঐতিহাসিক। এই বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়ে গেছে। এবার তাই বদলা নয়, শুধু বদল।"

বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে

তারপরেই তিনি জানান, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সেইসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, পশ্চিমবঙ্গের মানুষও এনডিএ-র উপর ভরসা রেখেছে। 

Scroll to load tweet…

নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখনও পর্যন্ত, ২০৬টি আসনে এগিয়ে আছে বিজেপি। যদিও সব কেন্দ্রের ফলাফল এখনও সামনে আসেনি। কিন্তু মোটের উপর পরিষ্কার যে, বিজেপি ক্ষমতায় আসছে। বক্তব্য রাখার সময়, প্রধানমন্ত্রীর মুখে ‘অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ' শোনা গেল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।