
Droupadi Murmu: জানি না আমার ওপর মমতাদির এত রাগ কেন? অভিমানে ক্ষোভ মিশিয়ে বললেন রাষ্ট্রপতি
Droupadi Murmu: শিলিগুড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না আসায় আক্ষেপ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বললেন, ‘মমতা আমার ছোট বোন, জানি না আমার ওপর এত রাগ কেন।’ বাগডোগরার মঞ্চ থেকে রাষ্ট্রপতির এই মন্তব্য ঘিরে শুরু জোর চর্চা।
Droupadi Murmu: 'মমতা বন্দ্য়োপাধ্যায় আমার ছোট বোন। হয়তো রাগ হয়েছে, তাই হয়তো আসেনি। শিলিগুড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী না আসায় বললেন 'দুঃখিত' রাষ্ট্রপতি। বিধানসভার বিধাননগরে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার স্বার্থে সেই অনুষ্ঠান সরিয়ে নিয়ে আসা হয় শিলিগুড়ির সন্নিকটে বাগডোগরায়। বাগডোগরা এয়ারপোর্ট অর্থরিটির মাঠে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷অন্যদিকে বাগডোগরা এয়ারপোর্ট ময়দান থেকে তিনি সোজা চলে যাত বিধাননগরে।
Add Asianetnews Bangla as a Preferred Source
