
Rahul Sinha : কিছু শিক্ষিত মাওবাদী এখনও লুকিয়ে, মোদীর দিমাগি নকশাল তত্ত্বে বললেন রাহুল সিনহা
Rahul Sinha: দিমাগি নকশালদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে এবার সুর চড়ালেন বিজেপি নেতা রাহুল সিনহা।তাঁর দাবি, দেশে এখনও কিছু শিক্ষিত মাওবাদী লুকিয়ে রয়েছে।
Rahul Sinha: দিমাগি নকশালদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে এবার সুর চড়ালেন বিজেপি নেতা রাহুল সিনহা।তাঁর দাবি, দেশে এখনও কিছু শিক্ষিত মাওবাদী লুকিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর ‘দিমাগি নকশাল’ তত্ত্বের ব্যাখ্যা দিতে গিয়ে রাহুল সিনহার বক্তব্য, শুধু সশস্ত্র মাওবাদীরাই নয়, শিক্ষিত মহলেও মাওবাদী মানসিকতার লোকজন সক্রিয় রয়েছে। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ‘খুশিয়োঁ কা ইদ’ মন্তব্য ঘিরেও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। যুব কংগ্রেসের পোস্টার এবং বিজেপিকে নিশানা করে অভিজিৎ দীপকের মন্তব্য নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাশাপাশি মুসলিম প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ওয়ারিস পাঠানের বক্তব্য এবং মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অভিজিৎ দীপকের মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক।