
White Common Krait: কালো নয়, এক্কেবারে দুধসাদা! হাওড়ায় উদ্ধার ভারতের অন্যতম বিষধর সাপ, দেখুন হাড়হিম করা ভিডিও
White Common Krait: বর্ষার রাতে সঞ্জীব প্রামানিকের ঘরের মেঝেতে হঠাতই এই ধবধবে সাদা সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা, তারপর…
White Common Krait: হাওড়া জেলার বাগনানের বাঁটুল গ্রামে মাটির বাড়ি থেকে উদ্ধার হলো অত্যন্ত বিষধর ও বিরল প্রজাতির লিউসিস্টিক কালাচ সাপ (Leucistic Common Krait)।
বর্ষার রাতে সঞ্জীব প্রামানিকের ঘরের মেঝেতে হঠাতই এই ধবধবে সাদা সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান 'ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট'-এর সদস্যরা। উদ্ধারকারী দলের সদস্য চিত্রক প্রামানিক, সবুজ দোলুই, সুমন্ত দাস এবং অর্ঘ্য মল্লিক অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
কেন এই সাপটি সাদা? সাধারণত কালাচ সাপ কালো বা গাঢ় রঙের হলেও এটি লিউসিস্টিক। লিউসিজম হলো একটি জেনেটিক মিউটেশন, যার কারণে শরীরে মেলানিনের অভাব ঘটে এবং ত্বকের রঙ সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। তবে অ্যালবিনো সাপের সাথে এর পার্থক্য হলো, লিউসিস্টিক সাপের চোখ স্বাভাবিক কালো রঙেরই থাকে। কালাচ ভারতের অন্যতম প্রধান চারটি বিষধর সাপের (Big Four) মধ্যে একটি এবং এর বিষ নিউরোটক্সিক।
বর্ষাকালে মাটির বাড়ি বা স্যাঁতসেঁতে জায়গায় সাপের উপদ্রব বাড়ে। এই পরিস্থিতিতে কী কী সাবধানতা অবলম্বন করা দরকার, উদ্ধারকাজের পর গ্রামবাসীদের তা বিস্তারিত বোঝান ট্রাস্টের সদস্যরা। সম্পূর্ণ উদ্ধারকাজ এবং লিউসিজম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন।