দশমী থেকে শুরু হচ্ছে দুর্গা প্রতিমা নিরঞ্জন। দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে ২১ থেকে ২৪ অক্টোবর এবং ২৬ ও ২৭ অক্টোবর চক্ররেলের ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনল পূর্ব রেল। এর ফলে একাধিক ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে এবং রুট বদল করা হয়েছে।

পড়ে গিয়েছে দশমী। আজ দুপুরের পর থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হবে মাকে বিদায় জানানোর পর্ব। আগামী কয়েকদিন ধরে চলবে প্রতিমা নিরঞ্জন। এবার দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করল পূর্ব রেল।

পূর্ব রেলের শিয়ালদা বিভাগ ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সার্কুলার রেলওয়ের বা চক্ররেলের ট্রেন পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আনা হয়েছে। যাত্রাপথ কমিয়ে দেওয়া হল একাধিক ট্রেনের। দেখে নিন তালিকা।

৩০১২২, ৩০৩১২, ৩০৩১৪ ইএমইউ লোকালগুলো টালা স্টেশন পর্যন্ত যাবে। ৩০৩৩১,৩০১১১, ৩০৩১৩ এই ৩টি ট্রেন যাত্রা শুরু করবে টালা থেকে। নির্দিষ্ট দিনগুলো লক্ষ্মীকান্তপুর-মাঝের হাট লোকাল যাবে বালিগঞ্জ পর্যন্ত।

নির্দিষ্ট দিনগুলো ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জং-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাটে যাবে। আবার ৩০১৩৫ এবং ৩০৩৫৩ মাঝেরহাট রানাঘাট ও মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ- কাঁকুড়গাছি রোড হয়ে মাঝেরহাট থেকে গন্তব্যের যাবে।

৩০৩১৭ মাঝেরহাট- দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে সংক্ষিপ্তভাবে যাত্রা শুরু করে বালিগঞ্জ জংশন- কাঁকুরগাছি রোড হয়ে যাবে।

৩০৪১৬ শিয়ালদা-বিবাদী বাগ লোকাল মাঝেরহাটে সংক্ষিপ্তভাবে যাত্রা শেষ করবে। ৩০৪৫১ বিবাদী বাগ- বারুইপুর লোকাল মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে।

৩০১৪৪ গেদে মাঝেরহাট লোকাল শিয়ালদা পর্যন্ত যাবে। আবার ৩০১২৩ মাঝেরহাট- নৈহাটি লোকাল শিয়ালদা থেকে ছাড়বে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গা প্রতিমা নিরঞ্জন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চক্ররেলের ওপর নিয়ন্ত্রণ রাখবে। এরপর ২৫ তারিখ থেকে সব স্বাভাবিক ববে। ফের ২৬ এবং ২৭ অক্টোবর ট্রেন চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে। শেষ দুদিন লক্ষ্মীপুজোর নিয়ঞ্জন উপলক্ষে ট্রেন চলাচন নিয়ন্ত্রণ করা হবে।

প্রসঙ্গত, আগামী কয়েকদিন ধরেই চলবে নিরঞ্জন। এক জেরে চক্ররেল সংলগ্ন ঘাটে দেখা যায় যানজট। এই এলাকায় বিশাল লোকের সমারহ হয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এমন সিদ্ধান্ত পূর্ব রেলের পক্ষ থেকে। বর্তমানে এই সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।