08:17 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Asian Para Games 2026 - তৃতীয় দিন ৫ সোনা, এশিয়ান প্যারা গেমসে চমক ভারতের

Asian Para Games 2026 India: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এবার এশিয়ান প্যারা গেমসেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। বুধবার গেমসের তৃতীয় দিনেও বেশ কয়েকটি পদক পেল ভারত। ফলে পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।

Read Full Story
07:55 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Climate Change Crisis - ২০০৮ সাল থেকে রোজ আছড়ে পড়ছে তাপপ্রবাহ! পৃথিবীর কী হচ্ছে?

নেপাল ও অসমে আমরা ভয়াবহ হড়পা বান দেখেছি। হিমালয়ের বরফ গলা নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির এই মারাত্মক প্রভাবগুলোই এখন আমাদের চোখের সামনে ফুটে উঠছে।

Read Full Story
07:53 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Gold Price - দীপাবলির আগে সুখবর, সোনার দামে বড়সড় পতনের ইঙ্গিত বিশেষজ্ঞদের

দশেরার উৎসব শেষ। আর কয়েকদিন পরেই দীপাবলির আনন্দ শুরু হবে। এর মধ্যেই অর্থনৈতিক বিশেষজ্ঞরা দারুণ এক সুখবর দিয়েছেন। তাঁরা জানাচ্ছেন, দীপাবলির সময় সোনার দামে বড়সড় পতন হতে পারে।
Read Full Story
07:41 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Jantar Mantar Protest - যন্তর মন্তর বিক্ষোভে ধৃত সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কার জামিন! মুক্তি দিল আদালত

Jantar Mantar Protest: যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গা। অবশেষে নবম দিনে আদালত থেকে জামিন পেলেন তাঁরা।

Read Full Story
07:34 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Marco Rubio - ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নারাজ মার্কো রুবিও, "কে কান দেয়?" কটাক্ষ কংগ্রেসের

Marco Rubio: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তাঁর মতে, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানে অবাধ নির্বাচন হয়।

Read Full Story
07:17 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Kabaddi - আমেদাবাদে প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপ, আসছে না পাকিস্তান

Commonwealth Kabaddi Championship 2026: সম্প্রতি কোনও খেলাতেই ভারতের সঙ্গে লড়াই করতে পারছে না পাকিস্তান (Pakistan)। সব খেলাতেই পাকিস্তানকে টেক্কা দিচ্ছে ভারত। এই বিড়ম্বনা এড়াতেই হয়তো আমেদাবাদে (Ahmedabad) হতে চলা প্রথম কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপে দল পাঠাচ্ছে না পাকিস্তান সরকার।

Read Full Story
06:55 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: SA vs AUS 2nd Test - প্রোটিয়া পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ৯৯ রানে অল আউট! গকেবেরহা টেস্টে ফলো-অন

SA vs AUS 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই অল আউট হল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪২৫ রানের জবাবে,প্যাট কামিন্সের দলের ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

Read Full Story
05:56 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: চোরবাগান কাণ্ডে তদন্তে ৬ সদস্যের SIT গঠন রাজ্যের, নেতৃত্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য ছ’সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই তদন্তকারী দলের নেতৃত্বে রাখা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীকে। দুর্ঘটনার নেপথ্যে কী কারণ ছিল, কোথায় গাফিলতি হয়েছিল, তা খতিয়ে দেখবে এই দল।

Read Full Story
05:43 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: 117 year old woman Albania - ১১৭ বছর বয়সেও পুরো সুস্থতার সঙ্গেই জীবন কাটাচ্ছেন আলবেনিয়ার কামিল মাররা

117 year old woman Albania: বয়স শুধুই একটি সংখ্যা, এই পুরোনো প্রবাদটা যেন আলবেনিয়ার এক পাহাড়ি গ্রামে একেবারে জীবন্ত হয়ে উঠেছে। বয়স ১১৭ ছুঁয়েছে, কিন্তু জীবনের প্রতি বিন্দুমাত্র অনীহা নেই কামিল মাররার। পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত মহিলা এখন তিনিই।

Read Full Story
05:29 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Saudi Flights - মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে সৌদি আরবের উড়ান বাতিল করল ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া

Saudi Flights: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আর তার জেরেই এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং আকাশা এয়ার সৌদি আরবের রিয়াধ, জেড্ডার মতো শহরে উড়ান পরিষেবা স্থগিত করেছে। পরিস্থিতি বিবেচনা করে ২০২৬ সালের ২৪ অক্টোবর পর্যন্ত বেশ কিছু উড়ান বাতিল করা হয়েছে।

Read Full Story
05:23 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: ICC Men's Cricket World Cup 2027 - বিশ্বকাপে নিশ্চিত বিরাট-রোহিত? মুখ খুললেন বিসিসিআই সভাপতি

Virat Kohli-Rohit Sharma: আগামী বছরের ওডিআই বিশ্বকাপে (ICC Men's Cricket World Cup 2027) ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস (BCCI President Mithun Manhas)।

Read Full Story
05:05 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: IND vs NZ 1st T20I - বৃহস্পতিবার থেকে কিউই সফরে টি-২০ সিরিজ শুরু টিম ইন্ডিয়ার, কেমন হতে পারে প্রথম একাদশ

IND vs NZ 1st T20I: বৃহস্পতিবার, ২২ অক্টোবর থেকে নিউ জিল্যান্ড সফর শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। কিউইর দেশে পাঁচটি টি-২০, পাঁচটি ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। বরাবর নিউ জিল্যান্ড সফরে হতাশ করেছে টিম ইন্ডিয়া।

Read Full Story
04:40 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Durga Puja 2027 - ২০২৭-এর দুর্গাপুজোয় জোড়া অষ্টমী! পুজো কি একদিন বাড়বে? জেনে নিন নির্ঘণ্ট

দশমীর বিষাদ কাটিয়ে আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষায় বাঙালি। সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালে ৭ ও ৮ অক্টোবর অষ্টমী তিথি পড়ার সম্ভাবনা রয়েছে। দু’দিন অষ্টমী থাকায় পুজোর দিনক্ষণ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

Read Full Story
04:28 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করব না! CJP বিক্ষোভ নিয়ে বললেন মার্কো রুবিও

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তবে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে আমেরিকা কোনও মন্তব্য করবে না। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিবাদ স্বাভাবিক বলেও মন্তব্য করেছেন তিনি।

Read Full Story
04:26 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: 8th Pay Commission - প্রাপ্ত বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি কীভাবে হিসাব করা হয়? জানুন বিশেষজ্ঞদের ব্যাখ্যা

8th Pay Commission: কর্মচারী ইউনিয়নগুলো বেতন, গ্র্যাচুইটি ও পেনশন সংস্কারের দাবিতে চাপ দিচ্ছে। গ্র্যাচুইটি সরাসরি মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ায়, নতুন কমিশন কার্যকর হলে অবসরকালীন সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Read Full Story
04:01 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: IPS Ankita Sharma - নীল শাড়ি, হাতে একে-৪৭! ছত্তিশগড়ের আইপিএস অঙ্কিতার ভিডিও ভাইরাল

ছত্তিশগড়ের আইপিএস অফিসার অঙ্কিতা শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। দশেরার শস্ত্র পুজোয় নীল শাড়ি পরে একে-৪৭ থেকে গুলি ছুড়তে দেখা গেল রাজনন্দগাঁওয়ের এসপি-কে। তাঁর এই ট্র্যাডিশনাল লুক আর আধুনিক অস্ত্রের যুগলবন্দি নেটিজেনদের নজর কেড়েছে।
Read Full Story
03:21 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Suger Price - উৎসবের আগেই চিনির বাজারে কীসের অশনি সংকেত? ৬.২৮ মিলিয়ন টনের ঘাটতি

Suger Price: আবহাওয়া ও অপর্যাপ্ত উৎপাদনের কারণে ২০২৬-২৭ সালে বিশ্বব্যাপী চিনির সরবরাহ ব্যাপক কমার আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিল, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নে উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে চিনির দাম দ্রুত বাড়ছে।

Read Full Story
02:35 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Viral Video - দশেরায় রাবণের 'পাল্টা হামলা'! বাজি ছিটকে আসতেই প্রাণভয়ে ছুটল জনতা

দশেরার দিন রাবণ পোড়ানোর সময় ঘটল বিপত্তি। রাবণের মূর্তি থেকে হুড়মুড় করে বাজি ধেয়ে এল জনতার দিকে। প্রাণ বাঁচাতে রীতিমতো দৌড় লাগালেন সবাই। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Read Full Story
02:24 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: Ishan Kishan - সূর্যকুমারের রেকর্ড ভাঙার সুযোগ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নজিরের সামনে ঈশান

Ishan Kishan Record: বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে (Christchurch) শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের (New Zealand vs India) টি-২০ সিরিজ। প্রথম ম্যাচেই একাধিক ব্যক্তিগত নজির গড়ার সামনে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তিনি ভালো ফর্মে আছেন। ফলে বৃহস্পতিবারই নতুন নজির গড়তে পারেন।

Read Full Story
01:50 PM (IST) Oct 21

Ajker Bangla News Live: ছাত্র আন্দোলন থেকে অগ্নিসংযোগ! CJP নেতাদের শুনানিতে ফ্রান্সের উদাহরণ টানল হাইকোর্ট

ছাত্র আন্দোলন থেকে কীভাবে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটতে পারে, তা বোঝাতে ফ্রান্সের সাম্প্রতিক অশান্তির উদাহরণ টানল দিল্লি হাইকোর্ট। ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার হেফাজত সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে আদালত। বিচারপতি সুব্রহ্মণিয়ম প্রসাদ আন্দোলনকারীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

Read Full Story