EGG Attack: ডিম-জুতো-কাদা খেয়ে একি হাল নির্মলের, একদম 'ভেজা বিড়াল'!

EGG Attack: এদিন খড়দহ থানা থেকে নির্মল ঘোষকে বের করতেই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আগে থাকতেই জনতা ভিড় করেছিল প্রতিবাদ জানাতে। এরপরেই আছড়ে পড়ে জনতার রোষ। নির্মল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা-ডিম-জুতো।

Share this Video

EGG Attack: আরজি কর কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এদিন খড়দহ থানা থেকে নির্মল ঘোষকে বের করতেই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আগে থাকতেই জনতা ভিড় করেছিল প্রতিবাদ জানাতে। এরপরেই আছড়ে পড়ে জনতার রোষ। নির্মল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা-ডিম-জুতো। প্রতিবাদের সময় বাজানো হয় 'ডিজে'। কোনওক্রমে পুলিশ নির্মল ঘোষকে নিয়ে ব্যারাকপুর কোর্টে পেশ করে। কোর্ট চত্বরেও নির্মল ঘোষকে দেখে 'চোর' স্লোগান।

Related Video