- Home
- West Bengal
- রূপা, পাপিয়া, শর্বরী: শহরতলীতে বিজেপির টলিউডের তিন কন্যার প্রার্থীদের জয়ের সম্ভাবনা কতটা
রূপা, পাপিয়া, শর্বরী: শহরতলীতে বিজেপির টলিউডের তিন কন্যার প্রার্থীদের জয়ের সম্ভাবনা কতটা
শহরতলীর তিন আসনে এবার তিন মহিলা তারকা অভিনেত্রী প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি।টালিগঞ্জে পাপিয়া অধিকারী, সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায় ও যাদবপুরে শর্বরী মুখোপাধ্যায় বিজেপির হয়ে লড়ছেন। দেখে নেওয়া যাক এই তিন আসনে জয়ের সম্ভাবনা অঙ্কের বিচারে কতটা

১) পাপিয়া অধিকারী,টালিগঞ্জ
Papiya Adhikari, BJP Tollygunge Candidate
পাপিয়ার মূল প্রতিপক্ষ তৃণমূলের অরূপ বিশ্বাস, লড়াইয়ে সিপিএমের পার্থ প্রতিম বিশ্বাস
গতবার বাবুল সুপ্রিয়কে দাঁড় করিয়েও টালিগঞ্জে তৃণমূলের বিশ্বাস গড় ভাঙতে পারেনি বিজেপি। এবার টালিগঞ্জে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী। পাপিয়া গত বিধানসভায় বিজেপির টিকিটে উলুবেরিয়ার দক্ষিণ থেকে দাঁড়িয়ে হেরে যান। এবার টালিগঞ্জে বিশ্বাস যুদ্ধে অধিকারের লড়াইয়ে পাপিয়া।
টালিগঞ্জে সিপিএমের অধ্য়াপক পার্থ প্রতিম বিশ্বাস কঠিন চ্য়ালেঞ্জ ছুড়ে দিতে নামবেন অরূপ বিশ্বাসকে। একটা সময় এই দুই বিশ্বাসের লড়াই একবারে সাপে-নেউলে হত। টালিগঞ্জে তিনে চলে গেলেও সিপিএমের এখনও বেশ ভাল ভোট আছে। অরূপকে হারাতে হলে পাপিয়ার লক্ষ্য হবে তৃণমূলের ভোটব্যাঙ্কে ধস নামানোর পাশাপাশি বামেদের পাশে পাওয়া।
২) রূপা গঙ্গোপাধ্য়ায়, সোনারপুর দক্ষিণ
Rupa Ganguly, Sonarpur South BJP Candidate.
রূপার মূল প্রতিপক্ষ তৃণমূলের বিদায়ি বিধায়ক অরুন্ধতী মৈত্র (লাভলী)। লড়াইয়ে থাকবেন সিপিআইয়ের পারমিতা দাশগুপ্তও।
গত বিধানসভা ভোটে তৃণমূলের লাভলীর বিরুদ্ধে টলিউড তারকা অঞ্জনা বসুকে প্রার্থী করেও সফল হয়নি বিজেপি। এবার সেখানে পদ্ম প্রার্থী বিখ্যাত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্য়ায়। কয়েক বছর রাজনীতিতে কিছুটা পিছনের দিকে চলে যাওয়ার পর এবার একেবারে সরাসরি ভোটের ময়জানে পর্দার দ্রৌপদী। গত তিনটি বিধানসভা ভোটে তৃণমূল এখান থেকে মোটের ওপর অনায়াসেই জিতে আসছে। তবে এবার লাভলীকে নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ ও ১৫ বছরের মমতা সরকারের ওপর প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় সোনারপুর দক্ষিণে প্রথমবার বিজেপিকে জেতার সুযোগ আছে রূপা গাঙ্গুলির। তবে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান এখানে শেষ লোকসভা নির্বাচনেও প্রায় ১০ শতাংশ। তাই তৃণমূলের ভোটব্য়াঙ্কে বড় ধস নামাতে হবে রূপাকে।
৩) শর্বরী মুখোপাধ্যায়, যাদবপুর
Sarbori Mukherjee: Jadavpur BJP Candidate
শবর্রীর মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবব্রত মজুমদার, লড়াইয়ে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যও।
এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যর কেন্দ্র। একবার সিপিএম, একবার তৃণমূল। এভাবেই ২০০৬ থেকে ২০২১-এ যাদবপুর বিধানসভার ফলাফল পরিবর্তন হয়ছে। গত বিধানসভা ভোটে তৃণমূলের দেবব্রত মজুমদার ৩৯ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন, দ্বিতীয় হয়েছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী।
বিজেপি যাদবপুরে ২৫ শতাংশের মত ভোট পেয়েছিলেন। তবে ২০২৪ লোকসভায় বিজেপি যাদবপুরে ভাল ভোট পায়। এবার কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের মত হাইপ্রোফাইল বাম প্রার্থী থাকায় বিজেপির কাজটা কঠিন হয়েছে। যাদবপুরে গেরুয়া প্রার্থী শর্বরীর চ্য়ালেঞ্জ অঘটন ঘটানোর।
টালিগঞ্জ পাপিয়া অধিকারীর জয়ের সম্ভাবনা
গত বিধানসভা ভোটে তৃণমূলের অরীপ বিশ্বাস এখান থেকে ৫১ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন। সেখানে বিজেপির বাবুল সুপ্রিয় ও সিপিএমের দেবদূত ঘোষ যথাক্রমে ২৬ ও ২০ শতাংশ ভোট পেয়ে দুই ও তিন নম্বরে ছিলেন। অরূপের জয়ের ব্যবধান ছিল ৫০ হাজার। অরূপকে হারাতে হলে পাপিয়ার লক্ষ্য হবে তৃণমূলের ভোটব্যাঙ্কে ধস নামানোর পাশাপাশি বামেদের পাশে পাওয়া।
সোনারপুর দক্ষিণে রূপার জয়ের সম্ভাবনা
হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে সোনারপুরের এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের হিসেবের ফারাক প্রায় ১২ শতাংশ। বামেদের এখানে ১৩ শতাংশের কাছাকাছি ভোট রয়েছে। লাভলীকে নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ ও ১৫ বছরের মমতা সরকারের ওপর প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় সোনারপুর দক্ষিণে প্রথমবার বিজেপিকে জেতার সুযোগ আছে রূপা গাঙ্গুলির। তবে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান এখানে শেষ লোকসভা নির্বাচনেও প্রায় ১০ শতাংশ। তাই তৃণমূলের ভোটব্য়াঙ্কে বড় ধস নামাতে হবে রূপাকে।
যাদবপুরে শর্বরীর জয়ের সম্ভাবনা
গত বিধানসভা ভোটে তৃণমূলের দেবব্রত মজুমদার ৩৯ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন, দ্বিতীয় হয়েছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী। বিজেপি যাদবপুরে ২৫ শতাংশের মত ভোট পেয়েছিলেন। তবে ২০২৪ লোকসভায় বিজেপি যাদবপুরে ভাল ভোট পায়। এবার কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের মত হাইপ্রোফাইল বাম প্রার্থী থাকায় বিজেপির কাজটা কঠিন হয়েছে। যাদবপুরে গেরুয়া প্রার্থী শর্বরীর চ্য়ালেঞ্জ অঘটন ঘটানোর।
জয়ের সম্ভাবনার বিচারে এক, দুই, তিনে কে
তিনজনেই লড়াইয়ে থাকবেন। তবে অঙ্কের বিচারে জয়ের সম্ভাবনার ক্রম তালিকা করতে হলে লিখতে হবে- ১) রূপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ)। ২) পাপিয়া অধিকারী (টালিগঞ্জ)। ৩) শবর্রী মুখোপাধ্য়ায় (যাদবপর)।।
তবে হ্যাঁ, এখনও প্রচার সেভাবে শুরু না হওয়ায় ভোটের হিসাব অনেক কিছু ওলটপালট হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

