শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। এই ব্লকের কারণে রবিবার শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর। বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল। এই কারণে ভোগান্তির শিকার হতে চলেছেন অনেকেই। এবার প্রকাশ্যে এল নয়া তথ্য। শনি ও রবিবার বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের এই সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। জেনে নিন কোন কোন ট্রেন বাতিল হতে চলেছে।

জানা গিয়েছে, শীঘ্রই শুরু হবে ট্রাফিক ব্লকের কাজ। আর এই ট্রাফিক ব্লকের জেরে বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ৭ ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। যে কারণে শনিবার রাত থেকে ট্রাফিক ব্লক শুরু হবে। রবিবার সকাল পর্যন্ত চলবে কাজ। এর দেরে রবিবার একাধিক ট্রেন বাতিল থাকবে। তেমনই সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের যাত্রা পথ।

রেল সূত্রে খবর, শিয়ালদহ স্টেশনের ডিএন বা মেন লাইনে পয়েন্ট নং. ২০৮বি/ ২১৯এ-র পয়েন্ট কনভার্সনের কাজ হবে। ৫২ কেজি ডিএসএস- পরিবর্তে ৬০ কেজি ডিএসএস বসানো হবে। একইসঙ্গে ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট পরিবর্তনের কাজ করা হবে। গ্রাউন্ড ফিটিং, জাম্পার ও বন্ডিং-র ডিসকানেকশন ও রিকানেকশন করা হবে। কাজের সময় ট্র্যাক সার্কিট পরিবর্তন এবং নির্দিষ্ট সিগন্যালিং ব্যবস্থাতেও প্রভাব পড়বে। লাইন নম্বর ৬ এবং ১১-র মধ্যে যাতায়াতকারী সিগন্যাল প্রভাবিত হবে।

রবিবার বাতিল থাকবে শিয়ালদহ- হাবড়া (৩৩৬৫১ আপ এবং ৩৩৬৫ ২ ডাউন) শিয়ালদহ- কল্যাণী সীমান্ত (৩১৩১৩ আপ এবং ৩২২১৮ ডাউন)

শিয়ালদহ-রানাঘাট (৩১৬১৫ আপ ও ৩১৬২০ ডাউন)

শিয়ালদহ- হাবড়া (৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫৪ ডাউন)

তেমনই সংক্ষিপ্ত হবে একাধিক ট্রেন। ৫৩১৭২ ডাউন লালগোলা- শিয়ালদহ লোকাল ৩০ অগস্ট দমদম জংশন পর্যন্ত চলবে। অর্থাৎ দমদমেই ট্রেনটির যাত্রা শেষ হবে।

সব মিলিয়ে দুদিনের জন্য আসছে বদল। ট্রেনের গতিপথ যেমন বদল হচ্ছে তেমনই বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। শিয়ালদহ শাখায় হবে ট্রেনের এই কাজ।