শিলিগুড়িতে SSB-র অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে আসছে।
শিলিগুড়িতে SSB-র অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে আসছে। কিন্তু এই রাজ্যে পূর্বতন সরকার কোনও সহযোগিতা করেনি। তবে রাজ্যে পালাবদলের পরেই শুভেন্দু অধিকারী কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন। মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে দাঁড়িয়েই অমিত শাহ সীমান্ত সুরক্ষা ও জাতীয় সুরক্ষার নিশ্চিত করার জন্য কেন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হন।
অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সীমান্ত সুরক্ষার জন্য পূর্বতন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের থেকে ১১২৯ একর জমি চেয়েছিল কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার অনুরোধ জানিয়েও সেই জমি পায়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে পালা বদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই জমি জট কেটে যায়। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই ১১০০ একর জমি দিয়ে দিয়েছিলেন। বাকিটা জমিও দ্রুত হস্তান্তর হবে বলেও আশা প্রকাশ করেন অমিত শাহ।
শুভেন্দু অধিকারী
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য SSBর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এজাতীয় অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে উপস্থিত থাকতে পেরে তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, মোদীর নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। তিনি আরও বলেন, মোদীর নেতৃত্বে অমিত শাহ জাতীয় ও আন্তর্জাতিক সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছে। আগামী দিনে বিকশিত ভারতের লক্ষ্যে তিনি কেন্দ্রের পাশে থাকবেন বলেও জানিয়েছেন।
